1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
টাঙ্গাইলের কালিহাতীতে আকস্মিক ঝড়ে গাছ উপড়ে ১০ লাখ টাকার ক্ষতি, বন্ধ সড়ক যোগাযোগ শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল শাখার ক্রীড়া বিষয়ক সম্পাদক নির্বাচিত হলেন বাদল ঝড়ে গাছ পড়ে মহাসড়কে গজারিয়ায় যানজট ক্যাশলেস লেনদেনের বিস্তারে অর্থনীতিতে নতুন গতি ধামরাইয়ে পরকীয়া প্রেমিকের সাথে এসে নারীর রহস্যজনক মৃত্যু, প্রেমিক আটক মুন্সিগঞ্জ ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক পশু জবাইখানার উদ্বোধন আশুলিয়ায় পুলিশের পৃথক অভিযানে মাদক উদ্ধার, ৮ আসামি গ্রেপ্তার ইরানের সঙ্গে ফের যুদ্ধ শুরু করলে একাই লড়তে হবে: নেতানিয়াহুকে ট্রাম্প ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’ জঙ্গল সলিমপুর দখলদারের তালিকায় সাবেক ভূমিমন্ত্রী ও তার পরিবারের প্রতিষ্ঠান

হরিজন পল্লী উচ্ছেদের প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ১৭৪ বার পড়া হয়েছে

ঢাকার বংশাল থানাধীন মিরনজিল্লা হরিজন পল্লীর শতাধিক বাড়িঘরে ভাঙচুর, লুটপাট ও উচ্ছেদসহ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের উচ্ছেদ প্রক্রিয়া ভূমি দখলের চির অবসান, নির্যাতন-নিপীড়ন অবিলম্বে বন্ধের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সারাদেশের ন্যায় কুমিল্লায়ও শনিবার (১৩ জুলাই) বিকেল ৩টায় নগরীর কান্দিরপাড় পূবালীচত্বরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কুমিল্লা জেলা ও মহানগর শাখার এবং হরিজন সম্প্রদায়, কুমিল্লার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

কুমিল্লা নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে বিক্ষোভ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে মনোহরপুর ও রাজগঞ্জ হয়ে পুনরায় পূবালী চত্বরে এসে শেষ হয়।

ওই বিক্ষোভ সমাবেশ বক্তব্য রাখেন কুমিল্লা হরিজন সম্প্রদায়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ, কুমিল্লা জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ। এছাড়াও একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন- সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত বক্তারা বলেন- বাংলাদেশের ৪০০ বছরের ইতিহাস সমৃদ্ধ হরিজন সম্প্রদায়কে অনৈতিকভাবে উচ্ছেদের প্রতিবাদ জানান। সেই সাথে তাদের পুনর্বাসনসহ চারটি পৃথক দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো- ঢাকা বংশালে মিরনজিল্লা হরিজন পল্লীর উচ্ছেদ অভিযান বন্ধ করতে হবে এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক অন্যায়ভাবে উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদান করতে হবে, শতশত বছর ধরে বসবাসকারী হরিজনদেরকে তাদের বসবাসকৃত ভূমিতে মালিকানা প্রদান এবং মানসম্মত বাসস্থান নির্মাণ করতে হবে, প্রতি হরিজন পরিবার থেকে অন্তত একজনকে দেশের বিভিন্ন দপ্তরে চাকরি প্রদানসহ সকল হরিজনদের চাকরির নিশ্চয়তা প্রদান করতে হবে।

আদালতের বেঁধে দেওয়া নির্ধারিত সময়ের মধ্যে সরকার দাবি না মানলে পরবর্তী আন্দোলনে যাবেন বলে জানান হরিজন নেতৃবৃন্দরা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD