1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  3. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  4. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
​গৌরনদীতে জন্ম সনদ নিয়ে জালিয়াতি ও চাঁদা দাবির অভিযোগ: চরম ভোগান্তিতে বিধবা নারী গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কিনতে এসে গণধোলাই খেলেন সরকারী কলেজের কর্মচারী মাসুম গৌরনদীতে ভালোবাসায় সিক্ত হলেন জৈষ্ঠ সাংবাদিক গিয়াস উদ্দিন মিয়া গৌরনদীতে কোরআনের হাফেজের সংবর্ধনা ও মেধাবীদের পুরস্কার বিতরন আনোয়ারায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে চেয়ারম্যান প্রার্থী তানবীর উদ্দিন আরিফ ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটির অনুমোদন, উত্তরাঞ্চলের উচ্চশিক্ষায় নতুন দিগন্ত ‎কয়রার আইনশৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের সহযোগিতা চাইলেন নবাগত ওসি রাশেদুল মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন দুদকের চেয়ারম্যান হলেন বিচারপতি একেএম আসাদুজ্জামান

গৌরনদী পৌরসভার নব-নির্বাচিত জনতার মেয়র আলাউদ্দিন ভূঁইয়ার শপথ গ্রহণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ১৯৩ বার পড়া হয়েছে

বরিশালের গৌরনদী উপজেলার প্রথম শ্রেনীর গৌরনদী পৌরসভার উপ-নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে প্রথমবারের মতো নির্বাচিত মেয়র ও আওয়ামী লীগ নেতা, বিশিষ্ট ব্যবসায়ী যুব সমাজের আইকন গরিব ও মেহনতি মানুষের বন্ধু আলহাজ্ব মোঃ আলাউদ্দিন ভূঁইয়া শপথ গ্রহণ করেছেন।

আজ রবিবার বিকেলে বরিশাল সার্কিট হাউজের হলরুমে বিভাগীয় প্রশাসনের আয়োজনে নবনির্বাচিত জনতার মেয়রকে শপথ বাক্য পাঠ করিয়েছেন বরিশালের বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত সচিব মোঃ শওকত আলী।

শপথ গ্রহণের পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বরিশালের জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম ও জেলা পুলিশ সুপার মোঃ ওয়াহিদুল ইসলাম বক্তব্য রাখেন।

শেষে বরিশালের বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী নব নির্বাচিত মেয়র আলহাজ্ব মোঃ আলাউদ্দিন ভূঁইয়াকে শপথ বাক্য পাঠ করিয়েছেন।

এর আগে প্রায় সহস্রাধীক নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে গাড়িবহর সহকারে গৌরনদী থেকে বরিশাল সার্কিট হাউজে আসেন গৌরনদী পৌরসভার উপ-নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে প্রথমবারের মতো নির্বাচিত মেয়র ও আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মোঃ আলাউদ্দিন ভূঁইয়া।

এসময় বরিশাল জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোঃ এনায়েত করিম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুসহ পৌরসভার কাউন্সিলরবৃন্দ এবং উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সোমবার সকালে গৌরনদী পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ আলাউদ্দিন ভূঁইয়া পৌরভবনে তার দায়িত্বভার গ্রহণ করবেন।

আগামীর স্মার্ট গৌরনদী পৌরসভা গড়ার লক্ষ্যে নবনির্বাচিত মেয়র আলাউদ্দিন ভূঁইয়া পৌরবাসীর কাছে সবধরনের সহযোগিতা কামনা করেছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD