1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
জঙ্গল ছলিমপুরের বাসিন্দাদের এখনই উচ্ছেদ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নেইমারের ইনজুরি নিয়ে নতুন তথ্য দিলেন কোচ আনচেলত্তি বগুড়ায় ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ১০ চকরিয়ায় প্রেমিক-প্রেমিকাকে পেটানোর ঘটনায় এসআই আরকান প্রত্যাহার রাণীশংকৈলে শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত বরিশালে বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত গৌরনদী পৌর এলাকার টরকী চরে ঈদের শুভেচ্ছা বিনিময় এ্যাড.এস এম মনিরুজ্জামান’র সাভারে ৬০০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন শিমুলিয়া ইউনিয়ন বিএনপি নেতা মো: মোবারক হোসেন শিক্ষক অভিভাবকদের সাথে মতবিনিময় সভা গৌরনদীতে

গৌরনদী পৌরসভার মেয়র আলাউদ্দিন ভূইয়ার দায়িত্বভার গ্রহন

মোঃ মাসুদ সরদার নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ২৪২ বার পড়া হয়েছে

বরিশালের গৌরনদী পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে নিবার্চিত মেয়র আলহাজ্ব মোঃ আলাউদ্দিন ভূইয়া সোমবার দায়িত্বভার গ্রহন করেছেন।

গৌরনদী পৌরসভার আয়োজনে সভাকক্ষে প্যানেল মেয়র ইকতিয়ার হাওলাদারের সভাপতিত্বে দায়িত্বভার গ্রহন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ মনির হোসেন মিয়া। বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক হাবিবুর রহমান, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা সমাজ সেবক আলহাজ্ব এনায়েত করিম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সৈকত গূহ পিকলু। বক্তব্য রাখেন পৌর নিবার্হী কর্মকতার্ শফিকুল রহমান, পৌর কাউন্সিলর আল আমীন হাওলাদার প্রমুখ। সভার শুরুতে নিবার্চিত মেয়র আলহাজ্ব মোঃ আলাউদ্দিন ভূইয়াকে কাউন্সিলর, পৌর স্টাফ সহ বিভিন্ন মহল ফুলের শুভেচ্ছা জানান।

অপর দিকে রোববার বিকেলে বরিশাল বিভাগীয় প্রশাসনের আয়োজনে বরিশাল সার্কিট হাউজে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ সোহরাফ হোসেনের সভাপতিত্বে শপথ প্রদান অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক শহীদুল ইসলাম, জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম। শেষে বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী মেয়র মোঃ আলাউদ্দিন ভূইয়াকে শপথ বাক্য পাঠ করান।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD