1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
‎গৌরনদীতে ইফতার শেষে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলা: কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত ২ ‎ কালিয়াকৈরে বসতবাড়িতে আগুন, কলোনির ১০টি রুম পুড়ে ছাই মুন্সীগঞ্জে নৌ পুলিশের অভিযানে ৭০ কেজি জাটকা জব্দ ধামরাইয়ে পাঁচ ইটভাটায় ২৪ লাখ টাকা জরিমানা, একটির চিমনি ধ্বংস নরসিংদী মব সৃষ্টির অবসান ঘটিয়ে প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস স্বপদে বহাল মুন্সীগঞ্জে লৌহজংয়ে চোর সন্দেহে গণপিটুনিতে আহত দুই যুবকের মৃত্যু বেড়িবাঁধের আশ্রয়েও জুটল না নিরাপত্তা: লোনা পানির প্রতিবাদ করায় ভূমিহীন নারীকে মারপিট ধামরাই থানায় যানবাহনের সংকটে কাংখিত সেবা দিতে হিমশিম খাচ্ছে পুলিশ পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানালেন আলহাজ্ব মোঃ ইসরাফিল হোসেন ইরানে মার্কিন স্থলবাহিনী পাঠানোর সম্ভাবনা উড়িয়ে দেননি ট্রাম্প

তিতাসে আ.লীগের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ২৯৪ বার পড়া হয়েছে

তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাসে আ.লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে কোটা বিরোধী আন্দোলনের নামে দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন করা হয়েছে।উপজেলার কড়িকান্দি বাজারস্থ আ.লীগের উপজেলা কার্যালয়ে গতকাল বুধবার সকাল ৮ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এই বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন করা হয়।

কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস)আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর এমপি’র নির্দেশনায় দেশব্যাপী কোটা সংস্কার আন্দোলনের নামে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গৌরীপুর- হোমনা সড়কের কড়িকান্দি বাজার থেকে গাজীপুর কলেজ মাঠ পর্যন্ত বিক্ষোভ মিছিল করে উপজেলা আ.লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

কড়িকান্দি ও গাজীপুরে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মহাসীন ভূঁইয়া,সিনিয়র সহ-সভাপতি মুন্সী মজিবুর রহমান,যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ ফরিদ প্রধান,সাবেক সদস্য সচিব দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীর,দপ্তর সম্পাদক মীর শওকত লিটন,উপজেলা যুবলীগের আহবায়ক ও কড়িকান্দি ইউনিয়ন চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ,মজিদপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সরকার,কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো.শের-ই- আলম,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ডাক্তার এম এ ছাত্তার, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান তুষার, সাধারণ সম্পাদক খায়রুল খন্দকার রুবেল প্রমূখ।

আ.লীগের ডাকা বিক্ষোভ কর্মসূচীতে আরও উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের মহিলা বিষয়ক সম্পাদক মোসামৎ হাসিনা মেম্বার, সদস্য মো. জালাল খাঁন,জামাল উদ্দিন ভূইয়া,মজিদপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি মো. মোস্তাক আহমেদ ভূইয়া,কড়িকান্দি ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মো.ছাইদুর রহমান ভূইয়া,জগতপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজী কাইয়ুম,উপজেলা যুবলীগের যুগ্ম- আহবায়ক মুকবল মাহমুদ প্রধান, নাজমুল হাসান কিরণ,উপজেলা কৃষক লীগের সভাপতি হাজী মো.শাহ আলম সরকার, সাধারণ সম্পাদক হাজী আবদুল খালেক, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মেহেরাব হোসেন শিকদার সবুজ,উপজেলা তাঁতী লীগ নেতা মীর হোসেন,কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য রাজীব মুন্সী, উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মোসামৎ হাসিনা আক্তার শিশির,নারান্দিয়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মো. নূরনবী সরকার,ছাত্রলীগ নেতা আরিয়ান পারভেজসহ উপজেলা আ.লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD