1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  3. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  4. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের সমর্থনে ছাত্রদলের শোভাযাত্রা জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে রাণীশংকৈলের নারী ফুটবলারদের স্বপ্নে নতুন জার্সি ও বল গৌরনদীতে ভুয়া সার্জন গ্রেপ্তার, ফ্রি মেডিকেল ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন গৌরনদীতে এসিল্যান্ড মেহেদী হাসানের ব্যতিক্রমী উদ্যোগ: বদলে গেছে ভূমি অফিসের চিত্র মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নের খবরে ঠাকুরগাঁওয়ে আনন্দ-উচ্ছ্বাস আশুলিয়ায় কাউ বয় ফুডসে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ লাখ টাকা জরিমানা আশুলিয়ায় অটোভ্যান চালককে গলা কেটে হত্যা, ২৪ ঘণ্টার মধ্যে মূলহোতাসহ গ্রেপ্তার ২ কয়রায় স্বাস্থ্যসেবার মান দেখতে হাসপাতালে এমপি আবুল কালাম আজাদ ধামরাইয়ে দুর্যোগগ্রস্ত ৯ পরিবারের মাঝে ঢেউটিন ও শুকনা খাবার বিতরণ বেতনের টাকার ক্ষোভে শেষ হলো প্রাণ,ঠাকুরগাঁওয়ে নিরাপত্তাকর্মী হত্যায় সাবেক সহকর্মী গ্রেপ্তার

ধামরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালন

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ জুলাই, ২০২৪
  • ১৫১ বার পড়া হয়েছে

সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : “ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার ধামরাই উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উপলক্ষ্যে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ জুলাই) বেলা সাড়ে এগারোটার দিকে ধামরাই উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার খান মো. আব্দুল্লা আল মামুনের সভাপতিত্বে উপজেলা মিলনায়তন কক্ষে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উপলক্ষ্যে আলোচনা সভা পুরস্কার প্রদান ও প্রামান্যচিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়।

মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জুয়েল রানা, সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা বেগম নাজনীন নাহার, উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একেএম মমিনুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম হাসান, ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারসিম তারান্নুম হকসহ ধামরাই উপজেলার বিভিন্ন শ্রেণীর মৎস্যজীবী ও মৎস্য অফিসের সকল কর্মকর্তা কর্মচারীগণ।

অনুষ্ঠানে মৎস্য সপ্তাহ-২০২৪ উদ্বোধন উপলক্ষ্যে মাইকিং, ব্যানার ফেষ্টুন, র‍্যালী, পোনা মাছ অবমুক্তকরণ, প্রামাণ্য চিত্র প্রদর্শন, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ক প্রামাণ্য চিত্রের মাধ্যমে তুলে ধরাসহ মৎস্যজীবিদের সাথে মতবিনিময় করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD