1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্নীতি দমন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: অ্যাটর্নি জেনারেলের কাছে আইনি পরামর্শ নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় আত্মস্বীকৃত অপরাধীর বিচারে বিলম্ব মানে অন্যায়ের পক্ষ নেওয়া: জামায়াত আমির গৌরনদীতে ঝড়ে, ঘরের উপর গাছ পড়ে নিহত-১ ধামরাইয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাভারের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হাজী কফিল উদ্দিন আর নেই জঙ্গল ছলিমপুরের বাসিন্দাদের এখনই উচ্ছেদ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নেইমারের ইনজুরি নিয়ে নতুন তথ্য দিলেন কোচ আনচেলত্তি বগুড়ায় ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ১০ চকরিয়ায় প্রেমিক-প্রেমিকাকে পেটানোর ঘটনায় এসআই আরকান প্রত্যাহার

যুক্তরাজ্যে ইসলাম ধর্ম প্রচারকের যাবজ্জীবন কারাদণ্ড

অনলাইন ডেস্কঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ৩৮৭ বার পড়া হয়েছে

সন্ত্রাসবাদে উসকানির দায়ে যুক্তরাজ্যের হাই-প্রোফাইল ইসলাম ধর্ম প্রচারক ও বক্তা আনজেম চৌধুরীকে (৫৭) যাবজ্জীবন কারাবাসের আদেশ দিয়েছেন লন্ডনের একটি আদালত। মঙ্গলবার এই আদেশ দিয়েছেন আদালত।

যুক্তরাজ্যের আইন ও দণ্ডবিধি অনুযায়ী, আজীবন কারাবাস করতে হবে আনজেম চৌধুরীকে। এমনকি প্যারোলের জন্য আবেদন করার যোগ্যতা তিনি অর্জন করবেন কমপক্ষে ২৮ বছর কারাগারে কাটানোর পর।

পাকিস্তনি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক আনজেম চৌধুরী যুক্তরাজ্যে আল-মুহাজিরুন নামে একটি সংস্থা পরিচালনা করতেন। উগ্র মৌলবাদী মতাদর্শ প্রচারের অভিযোগে ২০২৩ সালে সংস্থাটি নিষিদ্ধ করে ব্রিটেনের সরকার। ওই বছরই গ্রেপ্তার হন তিনি।

তার বিরুদ্ধে দায়ের করা মামলার বিচারকাজ চলেছে লন্ডনের উলউইচ ক্রাউন আদালতে। মঙ্গলবার যখন রায় ঘোষণা করা হয়, সে সময় আদালতে উপস্থিত ছিলেন আনজেম। রায় ঘোষণার সময় তাকে উদ্দেশ্য করে বিচারক মার্ক ওয়াল বলেন, “আপনি যে ধরনের সংস্থা পরিচালনার জন্য আজ আপনি এখানে, সে ধরনের সংস্থাগুলো বরাবর ধর্মের দোহাই দিয়ে সহিংসতাকে বৈধতা দেয়। এসব সংস্থার সংস্পর্ষে যারা আসে, তাদের বেশিরভাগের মনেই এই বিশ্বাস দৃঢ়ভাবে জন্মায় যে ভিন্ন মতাবলম্বী এবং অন্য ধর্মের লোকজনের ওপর হামলা করা বৈধ এবং জরুরি। যারা শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে চায়, তাদের জন্য এ ধরনের লোকজন রীতিমতো হুমকি।”

এ সময় আনজেম চৌধুরীকে কিছু বলতে দেখা যায়নি।

প্রসঙ্গত, যুক্তরাজ্যের এক সময়ের শীর্ষ ইসলামি বক্তা আনজেম চৌধুরী প্রথম সরকারের দৃষ্টি আকর্ষণ করেন ২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউইয়র্কে টুইন টাওয়ারে ভয়াবহ হামলার সমর্থন জানানোর মাধ্যমে। তার কয়েক বছর পর তিনি বলেন, যুক্তরাজ্যের রাজ পরিবারের প্রধান প্রাসাদ ও দপ্তর বাকিংহাম প্যালেসকে মসজিদে রূপান্তর করতে চান তিনি।

আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটকে সমর্থন এবং গোষ্ঠীটির বিরুদ্ধে প্রচারের অভিযোগে ২০১৬ সালে প্রথমবারের মতো গ্রেপ্তার হন আনজেম। প্রায় আড়াই বছর কারাবাসের পর ২০১৮ সালে মুক্তি পান তিনি।

উলউইচ ক্রাউন আদালতের প্রসিকিউটর টম লিটল রয়টার্সকে জানান আনজেম চৌধুরী এবং ওমর বাকরি মোহাম্মদ নামের আরেক প্রচারক যৌথভাবে আল-মুহাজিরুন চালাতেন। ২০১৪ সালে ওমর বাকরি গ্রেপ্তার হওয়ার পর সংস্থাটি একাই পরিচালনা করে আসছিলেন আনজেম। এ সময় আল মুজাজিরুনে তার পদের নাম ছিল ‘ভারপ্রাপ্ত আমির’।

সূত্র : রয়টার্স

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD