1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  3. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  4. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে বিএনপির দোয়া ও মিলাদ ‎কয়রায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী পালিত রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে পিটুনি, ৭ দিন পর মৃত্যু গৌরনদী আল আমিন টেকনিক্যাল কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দূর্নীতি স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তিনবার ‘বিনা ভোটে’ নির্বাচন, নিয়ম ভেঙে কানাডা সফরের অভিযোগ নলচিড়ার চেয়ারম্যান গোলাম হাফিজের বিরুদ্ধে তারেক রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের সমর্থনে ছাত্রদলের শোভাযাত্রা জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে রাণীশংকৈলের নারী ফুটবলারদের স্বপ্নে নতুন জার্সি ও বল গৌরনদীতে ভুয়া সার্জন গ্রেপ্তার, ফ্রি মেডিকেল ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন গৌরনদীতে এসিল্যান্ড মেহেদী হাসানের ব্যতিক্রমী উদ্যোগ: বদলে গেছে ভূমি অফিসের চিত্র মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নের খবরে ঠাকুরগাঁওয়ে আনন্দ-উচ্ছ্বাস

ফরিদপুরে থানার লুট হওয়া শটগান ও মোটরসাইকেল ফেরত

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
  • ১৫৬ বার পড়া হয়েছে

ফরিদপুর: ফরিদপুরের সদরপুর থানা থেকে লুট হওয়া একটি শটগান ও তিনটি মোটরসাইকেল ফেরত দিয়েছেন অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি।

শুক্রবার (৯ আগস্ট) সকালে আনসার ভিডিপির ফরিদপুর জেলা কমান্ড্যান্ট নাদীরা ইয়াসমিন এতথ্য নিশ্চিত করেন।

এর আগে গত বুধবার রাত ৯টা থেকে ১০টার মধ্যে থানার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসারের হাবিলদার আবদুল লতিফের কাছে মোটরসাইকেল ও অস্ত্রটি জমা দেওয়া হয়।

কমান্ড্যান্ট নাদীরা ইয়াসমিন বলেন, ফেরত দেওয়া শটগানের গায়ে ‘কে আর জি/ ৪২৫২২৪২’ নম্বর লেখা রয়েছে। ফেরত দেওয়া তিনটি মোটরসাইকেল দুটির নম্বর প্লেট খুলে ফেলা হয়েছে। অপর মোটরসাইকেলের নম্বর রাজবাড়ী-ল-১১-৬০৮৫।

তিনি আরও বলেন, হাবিলদার আবদুল লতিফের নেতৃত্বে আটজন আনসার সদস্য বর্তমানে সদরপুর থানার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন। গত বুধবার রাত ৯টা থেকে ১০টার মধ্যে কয়েকজন ব্যক্তি লুট করে নেওয়া একটি মোটরসাইকেল চালিয়ে এবং দুটি মোটরসাইকেল নছিমনে করে এনে পৌঁছে দেন। অস্ত্রটি জমা দেওয়া ওই ব্যক্তি জানান, অপরিচিত এক ব্যক্তি তার ফোনে কল করে জানান, আটরশি দরবার শরিফের পাশে নির্মাণাধীন একটি দোকানঘরে একটি বস্তার ভেতর অস্ত্রটি রাখা আছে। পরে সেখান থেকে অস্ত্রটি উদ্ধার করেন তিনি।

নাদীরা ইয়াসমিন জানান, মোটরসাইকেল তিনটি সদরপুর থানায় আনসার সদস্যদের জিম্মায় রাখা হয়েছে। শটগানটি ফরিদপুরের দায়িত্বরত সেনাবাহিনীর লে. কর্নেল নাহিদের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গগত, ৫ আগস্ট বিকেল ৫টার দিকে মিছিল থেকে একদল বিক্ষোভকারী সদরপুর থানায় হামলা করে। তারা থানার সামনে থাকা ইউএনও, ওসির গাড়ি ও একটি পুলিশ ভ্যানে অগ্নিসংযোগ করা হয়। এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেল লুট নিয়ে যায় হামলাকারীরা। এছাড়া থানার অস্ত্রাগার ভেঙে অস্ত্র–গুলি লুট করা হয়।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, থানায় কতগুলো অস্ত্র বা কতগুলো মোটরসাইকেল ছিল তা হিসাব না করে বলা সম্ভব নয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD