1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালের গৌরনদীতে বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ড উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় প্রধানমন্ত্রীর রাইট টক বাংলাদেশের বরিশালের কমিটি সভাপতি নাহিদ সাধারণ সম্পাদক রুমান হাওলাদারকে গৌরনদীতে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি সফল বরিশালে ১৩ জুলাই বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে শুভেচ্ছা তারেক রহমানের বরিশাল আগমন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে আলহাজ্ব নুর মোহাম্মদ মুন্সী হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার গোকর্ণ ঘাটে বস্তি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন আওয়ামী লীগ আমলে বেড়িবাঁধের অর্থে ব্যাপক দুর্নীতি: নাহিদ ইসলাম নরসিংদী টানা বর্ষণে জলাবদ্বতা, বিপাকে সাধারণ মানুষ কয়রায় বিষযুক্ত ১৫০ কেজি চিংড়ি মাছ সহ নৌকা জব্দ লাখেরাজ কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষায় সাফল্য, বৃত্তি পেল ৫ শিক্ষার্থী

গৌরনদীতে সাংবাদিকের ওপরহা হামলা \ বিএমএসএফর তীব্র ক্ষোভ

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
  • ১৯০ বার পড়া হয়েছে

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) গৌরনদী উপজেলা শাখার সভাপতি ও স্থানীয় রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এসএম মিজানের ওপর শুক্রবার দুপুরে হামলা চালিয়ে মারধর করে গুরুত্বর আহত করেছে নামধারী বিএনপি সমর্থকরা।

এসময় সাংবাদিককে রক্ষায় এগিয়ে এসে নারীসহ আরো দুইজন আহত হয়েছেন। হামলাকারীরা সাংবাদিকের ভাইয়ের ছেলে একটি মোটরসাইকেল নিয়ে গেছে। হামলায় গুরুত্বর আহত সাংবাদিক এসএম মিজানকে গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে অনতিবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন বিএমএসএফথর কেন্দ্রীয় কমিটির সভাপতি আহমেদ আবু জাফর সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দরা।

সাংবাদিক এসএম মিজান অভিযোগ করে বলেন, ২০২২ সালে তার স্কুল পড়–য়া মেয়েকে উত্যক্তের ঘটনায় আলামিন মুন্সী নামের এক যুবককে শ্বাসিয়ে দেওয়া হয়। ওই ঘটনার জেরধরে শুক্রবার দুপুরে আলামিনের বোনজামাতা বিএনপি সমর্থক শাহাদাত সরদার ও তার সহযোগি রুবেলসহ তাদের ৭/৮ জন সহযোগিরা সাংবাদিক মিজানের ভাইয়ের ছেলে আহসান সরদারকে মোটরসাইকেলসহ আটক করে রাখে। খবর পেয়ে সাংবাদিক মিজান ঘটনাস্থল লাখেরাজ কসবা এলাকায় যাওয়ার পর পরই অর্তকিতভাবে তার ওপর হামলা চালানো হয়। এসময় আহসান সরদার ও তার মা বিলকিস বেগম সাংবাদিককে রক্ষায় এগিয়ে আসলে হামলাকারীরা তাদেরকেও মারধর করে। একপর্যায়ে হামলাকারীরা আহসানের ব্যবহৃত মোটরসাইকেলটি নিয়ে যায়। আহত সাংবাদিক মিজান আরও জানান, হামলার ঘটনাটি থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

 

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD