1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ার তাজপুরে ৯৫ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ স্বপ্নজয়ী নারী উন্নয়ন ফাউন্ডেশন’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় নারী সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত নিউইয়র্কে “আশা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি হল”-এর জমকালো উদ্বোধন জনপ্রিয় কণ্ঠশিল্পী সিমলার মৌলিক গানে স্বপ্নযাত্রা সুন্দরবনে কোস্টগার্ডের সাথে বনদস্যুর বন্দুকযুদ্ধে নিহত ১, আটক ২ মুন্সীগঞ্জে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপি গনতন্ত্রে বিশ্বাস করে : ড. মঈন খান ‘আর্জেন্টিনা সবজি ভাণ্ডার’:জার্সি গায়ে এলেই সবজিতে বিশেষ ছাড় গৌরনদীতে জনতার মেয়র হতে চান আলাউদ্দিন ভূইয়া গৌরনদীতে মাদকমুক্ত যুব সমাজ গঠনে কাজী ফাউন্ডেশনের প্রীতি ফুটবল ম্যাচ

জুলফিকার শাকিলকে শ্রদ্ধা জানালেন বরিশালের মানুষ

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
  • ১৮৪ বার পড়া হয়েছে

মোঃ শফিকুল ইসলাম, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মিরপুরে গুলিতে নিহত ছাত্র ফেডারেশনের নেতা জুলফিকার আহমেদ শাকিলের জানাজা বরিশালে সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৮ আগস্ট) সন্ধ্যায় বরিশাল নগরের আশ্বিনী কুমার হল চত্বরের পশ্চিমপাশে রাস্তায় জুলফিকার শাকিলের জানাজা ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নগরের সর্বস্তরের নাগরিক অংশগ্রহণ করেন।

বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল জেলা সহ-সভাপতি হাছিব আহমেদ জানান, গত ৪ আগস্ট মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচি পালনকালে মিরপুর ১০-এ ছাত্রলীগ-যুবলীগ সন্ত্রাসীদের গুলিতে আহত হয়ে ঢাকার আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতালে ভর্তি ছিলেন জুলফিকার। গত গতকাল বিকেল সাড়ে ৩টায় তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। প্রয়াত জুলফিকার ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভের (ইউডা) চারুকলা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি মিরপুরের সুবিধাবঞ্চিত শিশুদের বিদ্যায়তন ‘আমাদের পাঠশালা’র সাবেক শিক্ষার্থী এবং ওই বিদ্যালয়ের কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন। তার বাড়ি ভোলার ভেদুরিয়ায়।

বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল জেলা, গণসংহতি আন্দোলন বরিশাল জেলা কমিটি, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ বরিশাল বিভাগ, ভাসানী অনুসারী পরিষদ বরিশাল জেলা শাখা এ সময় পুষ্প অর্পণ করেন এবং জানাজায় অংশগ্রহণকারী সবাই দ্রোহের প্রতীক হিসেবে লাল ব্যাচ ধারণ করেন।

সংক্ষিপ্ত বক্তব্য বৈষম্যবিরেধী ছাত্র আন্দোলনের বরিশাল জেলার অন্যতম সমন্বয়ক মোস্তাফিজুর রহমান বলেন, শহীদ শাকিল যে চেতনা ধারণ করে রাজপথে জীবন দিয়েছেন সেই চেতনার রাষ্ট্র কায়েম করতে আমরা বদ্ধ পরিকর। কয়েক শতাধিক লাশের বিনিময়ে পাওয়া এ স্বৈরাচারমুক্ত বাংলাদেশে আর কাউকে স্বৈরচারী শাসন, দখল, লুটপাটের সুযোগ দেওয়া হবে না। ছাত্ররা সর্বদা রাজপথে থেকে সমতার রাষ্ট্র কায়েমে কাজ করে যাবেন।

অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল জেলা সহ-সভাপতি হাছিব আহমেদ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD