1. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  2. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  3. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  4. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  5. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  6. kcyg70g2ocvxuj@emalupe.com : ???? 1 MESSAGE for you #B1545 OPEN =>> graph.org/Cloud-Mining-08-27?hs=b3b648bdb6e35513758ff523eb72377c& ???? : ???? 1 MESSAGE for you #B1545 OPEN =>> graph.org/Cloud-Mining-08-27?hs=b3b648bdb6e35513758ff523eb72377c& ????
  7. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  8. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  9. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  10. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  11. myvozosuvun3@picomail.biz : ???????? New Message from Coinbase. OPEN ????➜ graph.org/YOU-HAVE-A-NEW-BITCOIN-TRANSFER-FROM-COINBASE-08-27?hs=b3b648bdb6e35513758ff523eb72377c& @NQ5712 ???????? : ???????? New Message from Coinbase. OPEN ????➜ graph.org/YOU-HAVE-A-NEW-BITCOIN-TRANSFER-FROM-COINBASE-08-27?hs=b3b648bdb6e35513758ff523eb72377c& @NQ5712 ????????
  12. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  13. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  14. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
আফরুজা মেহেরের আরোগ্য কামনায় গৌরনদীতে মিলাদ ও দোয়া মাহফিল গৌরনদীতে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন গৌরনদীতে পরিচ্ছন্ন বিদ্যালয় গড়ার লক্ষ্যে ডাস্টবিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের রহস্যজনক ঝুলন্ত লাশ উদ্ধার কোচাশহরের পালপাড়ায় মৃতশিল্পের উন্নয়নে প্রতিমন্ত্রী ও প্রশাসনের সহযোগিতা কামনা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আনোয়ারা উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন এনসিপির সাভার উপজেলা আহ্বায়ক কমিটি গঠন আশুলিয়ায় একই কক্ষ থেকে নারী, পুরুষ ও নবজাতকের মরদেহ উদ্ধার ইয়ারপুরে চেয়ারম্যান পদপ্রার্থী ব্যারিস্টার আজিজুল হক মীরের সমর্থনে উঠান বৈঠক গৌরনদীতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

গোসাইরহাটের নাগেরপাড়া’য় বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ২৩৯ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি, শরীয়তপুর :
বতর্মান পরিস্থিতি নিয়ে আলোচনা সভা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নে বিএনপির উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ আগস্ট) বিকাল ৪টায় নাগেরপাড়া ইউনিয়নের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়।

অনুষ্ঠানের সমন্বয়ক ও প্রধান অতিথি এ্যাড. মঈনুল হাসান খান লিপন বলেন, ঘৃণ্যভাবে শেখ হাসিনার পতন হয়েছে। তাই আমরা যারা রাজনীতি করবো সকলেই দেশপ্রেমে উদ্বুদ্ধ জনকল্যাণের জন্য রাজনীতি করবো। গত ১৬ বছর স্বৈরশাসকের কারণে স্বাধীনভাবে আমরা কথা বলতে ও চলতে পারি নাই। এখন নতুনভাবে দেশ স্বাধীন হয়েছে। তাই আমরা সঠিক ভাবে চলে দলের জন্য ঐক্যবদ্ধ ভাবে কাজ করে দলকে আরও এগিয়ে নিয়ে যাবো, ইনশাআল্লাহ। আমরা সুন্দর নাগেরপাড়া গড়তে চাই। তাই সকল ধর্মের মানুষকে নিরাপদ রাখতে কাজ করবো। কারো ক্ষতি হয় এমন কাজ নিজেরা করবো না এবং অন্যদেরও করতে দিবোনা।

অনুষ্ঠানে নাগেরপাড়া ইউনিয়ন পরিষদের বিএনপির মনোনীত সাবেক চেয়ারম্যান প্রার্থী ও বিএনপি নেতা মো. জাকির হোসেন মন্টু দপ্তরী বলেন, বিএনপি গণতান্ত্রিক দল। গণতন্ত্র পুন:প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন আমরা লড়াই করেছি। এদেশের জনগণ শেখ হাসিনা ও আওয়ামী লীগের থেকে বহু আগেই মুখ ফিরিয়ে নিয়েছে৷ তাই ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে গেছে। একটি নিরাপদ ও শান্তির বাংলাদেশ গড়ার লক্ষে বিএনপির প্রতিটি নেতাকর্মী কাজ করে যাবে। আর বিএনপির সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ ভাবে কাজ করে দলকে আরও এগিয়ে নিয়ে যাবো, ইনশাআল্লাহ। আর আমরা আলোকিত নাগেরপাড়া গড়তে কাজ করছি। তাই সকলের ধর্য্য সহকারে কাজ করতে হবে। কারো ক্ষতি হয় এমন কাজ করা যাবেনা।
এছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সারা দেশের বিএনপির নেতাকর্মীদের স্পষ্টভাবে নির্দেশনা দিয়েছেন, যে কোন নৈরাজ্যমূলক কার্যক্রম বন্ধ করতে হবে। আজ থেকে যেন স্বাভাবিক জীবন যাপন পরিচালিত হতে পারে, তার জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে। আমরা প্রশাসনকে সহযোগিতা করবো। যারা বিভিন্ন অনিয়ম করে আমাদের প্রশ্নবিদ্ধ করতে চায়, আমাদের ছাত্র জনতার অর্জনকে নষ্ট করতে চায়; তাদের প্রতি আমাদের সতর্ক থাকতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবদল নেতা মাসুদ খান, স্থানীয় জামায়াত নেতা মাওলানা আবু বক্কর, মুজাহিদ কমিটির নেতা বিল্লাল হোসেন, বিএনপি নেতা লিটন হাওলাদার, জিল্লুর রহমান দপ্তর দপ্তরী, সরোয়ার কাজী, শাহিন মাস্টার, মাহাবুব আলম মন্টু মাস্টার, মো. হানিফ, কামাল খান, মন্টু মৃধা, আফজাল হোসেন সহ দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD