1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র থানা আহ্বায়ক কমিটি অনুমোদন জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা আর্জেন্টিনার স্কাল ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক দূত হলেন ডালটন জহির ভাইরাল ভিডিও ঘিরে আশুলিয়ার ধামসোনায় চাঞ্চল্য, নিরপেক্ষ তদন্তের দাবি ঢাকায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ফোরামের উপদেষ্টার ছেলের মৃত্যু গৌরনদীতে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ​জার্মানিতে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের ‘রক্তে জুলাই’: যুক্ত হচ্ছেন আসিফ মাহমুদ ও মোস্তফা সরয়ার ফারুকীসহ বিশিষ্টজনেরা আধুনিক নির্মাণ, হৃদয়ছোঁয়া গল্প ও দৃষ্টিনন্দন চিত্রায়ণে দর্শকদের মন জয় করতে আসছে NH Cinematic BD-এর নতুন আয়োজন মানিকছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন, সভাপতি পারদর্শী বড়ুয়া কয়রায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ওয়ার্ড ও ইউনিট দায়িত্বশীলদের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত

গৌরনদীতে ছাত্র জনতার হাতে ধরাশয়ী অসাধু ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ২২৫ বার পড়া হয়েছে
কাজী রায়হান (রিফাত) স্টাফ রিপোর্টার
বরিশালের গৌরনদীতে পচা মরিচ, আটা ও রং মিশিয়ে হলুদ ও মরিচের গুরা তৈরির কারখানায় অভিযান চালিয়েছে ছাত্র সমাজ। উপজেলার টরকী বন্দরের শাহ আলম (মেম্বার) খানের হলুদ, মরিচের গুরা তৈরির কারখানা সহ কয়েকটি কারখানায় এ অভিযান পরিচালানা করেন ছাত্র সমাজ।
সাধারণ শিক্ষার্থী সানাউল হাওলাদার বলেন, শনিবার দুপুরে হলুদ, মরিচের গুরা তৈরির কারখানা গুলোতে গেলে শাহ আলম (মেম্বার) খানের কারখানায় পচা মরিচ, আটা ও রং মিশ্রিত গুরা হলুদ, মরিচ দেখতে পায় শিক্ষার্থীরা।
পরে সেগুলো আটক করা হয়। বাকীদের কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশ দেখতে পেয়ে প্রাথমিকভাবে সতর্কবার্তা দিয়ে আসেন শিক্ষার্থীরা। একইদিন বন্দরের একটি চাল মজুদ রাখার গোডাউনে অভিযান চালিয়ে ওই শিক্ষার্থীরা সেখানে ভেজাল চাল দেখতে পেলে সঙ্গে সঙ্গে  গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু আব্দুল্লাহ খানকে বিষয়টি অবগত করলে তার নির্দেশনা অনুযায়ী গোডাউনটি তালাবদ্ধ করে দেয় ঔই শিক্ষার্থীরা।
এ বিষয় পরবর্তীতে উপজেলা সেনেটারী অফিসার কে পাঠিয়ে আইনগত ব্যবস্থা গ্রহনের কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু আব্দুল্লাহ খান। অভিযানকালে গৌরনদী ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা কাজী সুজন, শিক্ষার্থী রাতুল হোসেন সহ অন্যান্যরা শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরবর্তীকালে ধারাবাহিকভাবে তাদের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সাধারণ ওই শিক্ষার্থীরা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD