1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা কয়রায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরন কিশোরগঞ্জে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২ গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ক্ষমতার অপব্যবহার না করতে দলীয় নেতা-কর্মীদের সতর্ক করলেন তথ্যমন্ত্রী ‎গৌরনদীতে তথ্য ও সম্প্রচারমন্ত্রীর উপস্থিতিতে বৃক্ষমেলা উদ্বোধন, বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে চারা-ক্রীড়া সামগ্রী বিতরণ” ধামরাইয়ে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু বন্যাদুর্গত মানুষের পাশে ছারছীনা দরবার শরীফ, চট্টগ্রাম ও কক্সবাজারে ত্রাণ বিতরণ কয়রায় মিথ্যা অভিযোগ ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন দ্বিতীয় স্ত্রীর বিচ্ছেদ,মাথায় ঋণের বোঝা,জীবনের চরম ট্র্যাজেডিতে আত্মহত্যা করেছে ইউপি সদস্য আনোয়ারায় চায়না ইকোনমিক জোনে বিনিয়োগ ছাড়াবে ১ বিলিয়ন ডলার: অর্থমন্ত্রী

গৌরনদীতে ৫টি সাংবাদিক সংগঠনের সাংবাদিকদের ঐক্যের সভা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ২১০ বার পড়া হয়েছে

বহু বছর পরে বরিশালের গৌরনদী উপজেলার ৫টি সাংবাদিক সংগঠনের সাংবাদিকবৃন্দ একত্রিত হয়ে ঐক্যসভা করেছে। সভা ঘিরে মিডিয়াকর্মীদের মিলনমেলায় পরিনত হয়।

প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহিরের উদ্যোগে শনিবার রাতে গৌরনদী বাসষ্ট্যান্ডে একটি রেস্টুরেন্টে মোঃ জামাল উদ্দিনের সভাপতিত্বে ও টিএম তুহিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাব ও উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ গিয়াস উদ্দিন মিয়া, প্রেসক্লাবের সাবেক সভাপতি আহসান উল্লাহ, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি খোকন আহম্মেদ হীরা, সহ-সভাপতি মণীষ চন্দ্র বিশ্বাস, গৌরনদী রিপোর্টাস ইউনিটির সভাপতি কাজী আল আমীন, সাধারন সম্পাদক এসএম মিজান, সাংবাদিক হাসান মাহমুদ, জামিল মাহমুদ, মনিরুজ্জামান,  মোল্লা ফারুক হাসান সহ অন্যান্য সাংবাদিকরা।

এসময় উপস্থিত সংবাদকর্মীরা পেশাগত মর্যাদা রক্ষায় উপজেলার সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে একটি সাংবাদিক সংগঠনে একীভূত করার জন্য সিনিয়র সাংবাদিকদের প্রতি আহবান জানান। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরান তেলোয়াত ও গীতাপাঠের পাশাপাশি নিহত সকল সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD