1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে বসতবাড়িতে আগুন, কলোনির ১০টি রুম পুড়ে ছাই মুন্সীগঞ্জে নৌ পুলিশের অভিযানে ৭০ কেজি জাটকা জব্দ ধামরাইয়ে পাঁচ ইটভাটায় ২৪ লাখ টাকা জরিমানা, একটির চিমনি ধ্বংস নরসিংদী মব সৃষ্টির অবসান ঘটিয়ে প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস স্বপদে বহাল মুন্সীগঞ্জে লৌহজংয়ে চোর সন্দেহে গণপিটুনিতে আহত দুই যুবকের মৃত্যু বেড়িবাঁধের আশ্রয়েও জুটল না নিরাপত্তা: লোনা পানির প্রতিবাদ করায় ভূমিহীন নারীকে মারপিট ধামরাই থানায় যানবাহনের সংকটে কাংখিত সেবা দিতে হিমশিম খাচ্ছে পুলিশ পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানালেন আলহাজ্ব মোঃ ইসরাফিল হোসেন ইরানে মার্কিন স্থলবাহিনী পাঠানোর সম্ভাবনা উড়িয়ে দেননি ট্রাম্প কুমিল্লায় বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেমিনার ও ইফতার মাহফিল

শরীয়তপুরে ভেদেরগঞ্জ শিক্ষকের বাড়িতে বিএনপি নেতার হামলা বাড়ি জমির দখল

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ৩৫৩ বার পড়া হয়েছে

শরীয়তপুর জেলা প্রতিনিধি :
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা স্থানীয় বাসিন্দা ঢাকার একটি কলেজে কর্মরত মাসুম বিল্লাহ নামে এক শিক্ষকের বাড়িতে হানিফ মাহমুদ নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। শনিবার (১০ আগস্ট) ভেদরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাজানপুর গ্রামে শিক্ষক মাসুম বিল্লাহ ঢালীর বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

জানা যায়, দীর্ঘদিন ধরে শিক্ষক মো. মাসুম ঢালীর পরিবারের সঙ্গে শরীয়তপুর জেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক ও
ভেদরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি হানিফ মাহমুদের জমিসংক্রান্ত বিরোধ চলে আসছিল। দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে শনিবার দুপুরে শিক্ষক মাসুম বিল্লার বাড়িতে হামলা চালানো হয়। এ সময় হামলাকারীরা বাড়ির সীমানাপ্রচীর ভেঙে ফেলে এবং বসতবাড়িসহ বিল্ডিংয়ের জানালার কাচ ভাঙচুর করে। ওই শিক্ষকের বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। তিনি অন্যের বাড়িতে আশ্রয় নেন।

শিক্ষক মাসুম বিল্লার মা নাজমা মনোয়ার বলেন, দীর্ঘদিন ধরে আমি এই জমিতে বসবাস করে আসছি। অনেক দিন ধরে জমিসংক্রান্ত জেরে আমাদের বিভিন্নভাবে হয়রানি করে যাচ্ছেন হানিফ মাহমুদ। একাধিকবার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি সমাধান করেছেন। গতকাল দুপুরে তিনি ও তার ছেলেসহ কয়েকজনকে নিয়ে আমাদের বাড়িতে হামলা চালান। আমি আজ দুদিন ধরে অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে আছি। আমি সুষ্ঠু তদন্তের মাধ্যমে হানিফ মাহমুদ ও তার ছেলের বিচার দাবি জানাচ্ছি।

এ ব্যাপারে শরীয়তপুর জেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক ও ভেদরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি হানিফ মাহমুদ বলেন, আমার জমিতে তারা ঘর উঠিয়েছে। এই জমি আমার। আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে আমি কিছু করতে পারিনি।

এ বিষয় শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান কিরন বলেন, শুনেছি এমন কিছু ব্যক্তি বিভিন্ন জায়গায় বিএনপির স্লোগান তুলে হামলার পরিকল্পনা করছে। সাবধান করে দিতে চাই, যেখানে ছিলেন, সেখানে থাকেন। কোনো অন্যায়কে আমরা প্রশ্রয় দেব না। কেউ আইনকানুন নিজের হাতে তুলে নিলে আমাদের কোনো সহযোগিতা পাবে না।

এ বিষয় শরীয়তপুরে পুলিশ সুপার মাহবুবুল আলম বলেন, কোনো ব্যক্তির ঘরবাড়ি ভাংচুর ও দখল করার সুযোগ নেই। এঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে দ্রুত আইনি পদক্ষেপ নেয়া হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD