1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ার ভাদাইলে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ সভা ​জাতীয় পর্যায়ে অনন্য স্বীকৃতি: দেশসেরা শিক্ষিকা হলেন ঠাকুরগাঁওয়ের মালেকা মোকররমা সুন্দরবনে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক নানা আয়োজনে নরসিংদীতে জুলাই শহীদ দিবস উদযাপন বাউল গানের প্রতি ভালোবাসা থেকে স্বপ্নপূরণ: মুক্তা সরকার ও জুলেখা সরকারের সঙ্গে এক মধুর অধ্যায় বিচ্ছেদ গানের কণ্ঠে শ্রোতাদের হৃদয় জয় করছেন জুলেখা সরকার আমতলীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহিদ দিবস কয়রায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল গংগাচড়ায় ব্রিজ দেবে যাওয়ায় চরম দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবিতে এলাকাবাসী গৌরনদীতে ১৬ জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে জাজিরায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আলীমের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ২৩৪ বার পড়া হয়েছে

শরীয়তপুর জেলা প্রতিনিধিঃ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে জাতীয় নির্বাচনের মাধ্যমে আবার প্রধানমন্ত্রী করার দাবিতে শরীয়তপুরের জাজিরায় স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

রবিবার (১১ আগস্ট) বিকাল ৪টায় উপজেলার কাজীরহাট বন্দর থেকে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল আলীম বেপারীর নেতৃত্ব বিক্ষোভ মিছিল বের হয়ে। গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। এতে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি আজাহার মাদবর, কৃষি বিষয়ক সম্পাদক ছালেক খান, ছাত্রনেতা শামীম সহ দলীয় নেতাকর্মী ও জনসাধারণ অংশগ্রহণ করেন।

সমাবেশে সাবেক ছাত্রনেতা আব্দুল আলীম বেপারী বলেন, সারাদেশে নৈরাজ্য চলছে। এর অবসান ঘটিয়ে আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবো। কারণ, তাকে জোর করে দেশে ত্যাগে বাধ্য করা হয়েছিল। বঙ্গবন্ধুকে যেভাবে সপরিবারে নীল নকশার মাধ্যমে হত্যা করা হয়েছিলো, একইভাবে জননেত্রী শেখ হাসিনাকেও হত্যার চেষ্টা করা হয়েছিল। আমরা জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশরত্ন শেখ হাসিনাকে বাংলার মাটিতে ফিরিয়ে আনবো, ইনশাআল্লাহ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD