1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. emranniloy53@gmail.com : NILOY :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
শাহজাদপুরে ঘাসের জমি থেকে অজ্ঞাত কিশোরের গলাকাটা লাশ উদ্ধার জলাবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে রাণীশংকৈলে পুনঃ খাল-খনন কর্মসূচির উদ্বোধন গাজীপুরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল আশুলিয়ায় গুলির ঘটনায় বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী গ্রেফতার আশুলিয়ার পূর্ব বাড়ইপাড়ায় অবৈধ জুস কারখানা, জনস্বাস্থ্যে শঙ্কা ধামরাইয়ে এনসিপির ঢাকা জেলার আত্মপ্রকাশ অনুষ্ঠানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ২০ প্রবাসে ঝরল তরতাজা প্রাণ: দক্ষিণ আফ্রিকায় গুলিতে নিহত রাণীশংকৈলের যুবক দুই দিনের রুদ্ধশ্বাস তল্লাশি শেষ হলো লাশের মিছিলে: কয়রায় দুই জেলের সলিল সমাধি কচুরিপানায় ঢেকে যাচ্ছে শীতলক্ষ্যা নদী আশুলিয়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেপ্তার

তিতাসে ৪০ পরিবার বাড়ি ফিরতে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা পাইতে থানায় শতাধিক নারী-পুরুষের অবস্থান

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ২৮৩ বার পড়া হয়েছে

তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাস উপজেলার মানিককান্দি গ্রামের ৪০ পরিবার বাড়ি ফিরতে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাইতে থানায় আসেন ভুক্তভোগী শতাধিক নারী পুরুষ।গতকাল শনিবার (১৭ আগষ্ট) দুপুরে ভিটিকান্দি ইউনিয়নের মানিককান্দি গ্রামের শতাধিক নারী-পুরুষ, আওয়ামী সন্ত্রাসী আবুল হোসেন মোল্লার হাত থেকে মুক্তি চায় লিখা ব্যানার নিয়ে তিতাস থানায় আসেন তারা।

স্থানীয় সূত্রে জানাযায় , ২০২২ সালের ৬ ডিসেম্বর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের মানিককান্দি গ্রামে প্রতিপক্ষের হামলায় জহির নামের এক যুবলীগ কর্মী মারা যায়। জহির ওই গ্রামের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লার ছেলে।

এ ঘটনার পর থেকে এই ৪০ পরিবার গ্রাম ছেড়ে পালিয়ে গেলে, বাদী পক্ষের লোকজন বিবাদীদের বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করাসহ পুকুরের মাছ নিয়ে গেছে । তারপর থেকে পলাতক রয়েছে ওই গ্রামের ৪০ টি পরিবার। বাড়ি ঘর ভাঙচুরের পাশাপাশি বসত বাড়ির গাছপালা কেটে নিয়ে গেছে আবু মোল্লার সন্ত্রাসী বাহিনী।থানায় আসা মানিককান্দি গ্রামের মোকাররম হোসেন, নাজমা বেগম ও মনির ভুইয়া জানান, আবু মোল্লা গ্রামে বহিরাগত সন্ত্রাসী বাহিনী এনে রেখেছে, আমরা বাড়ি গেলে আমাদেরকে মারধর করে তাড়িয়ে দেয়া হচ্ছে ।

দিনের পর দিন দেশের বিভিন্ন স্থানে স্বজনদের বাড়িতে অবস্থান করতে হচ্ছে আমাদের । এখন নতুন সরকার এসেছে। তাই আমরা সন্তানদের নিয়ে বাড়ি ফিরতে চাই এবং আমাদের নিরাপত্তার জন্য তিতাস থানায় এসেছি। সামসুননাহার বেগম নামে এক নারী বলেন, আমার শশুড় শাশুড়ী মারা গেলেও তাদেরকে নিজ গ্রামে দাফন করতে দেয়নি। পরে পাশের উপজেলার হোমনা থানার আত্মীয়র বাড়িতে দাফন করতে হয়েছে। এখন আমরা সন্তান নিয়ে বাড়ী ফিরতে চাই।এ ব্যাপারে তিতাস থানার ওসি নাজমুল হুদা বলেন, আমরা এখনো থানার পুরো sকার্যক্রম চালু করতে পারিনি। ভিটিকান্দি ইউনিয়নের কিছুু লোকজন থানায় এসেছে। তারা নাকি অনেকদিন বাড়ীতে যেতে পারছেননা।

এসময় সেনাবাহিনীর কর্মকর্তার সামনে তাদের সাথে কথা হয়েছে। ধৈর্য ধরতে হবে, স্বাভাবিক হলে আমরা ব্যবস্থা নিব।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD