1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
নিউইয়র্কে “আশা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি হল”-এর জমকালো উদ্বোধন জনপ্রিয় কণ্ঠশিল্পী সিমলার মৌলিক গানে স্বপ্নযাত্রা সুন্দরবনে কোস্টগার্ডের সাথে বনদস্যুর বন্দুকযুদ্ধে নিহত ১, আটক ২ মুন্সীগঞ্জে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপি গনতন্ত্রে বিশ্বাস করে : ড. মঈন খান ‘আর্জেন্টিনা সবজি ভাণ্ডার’:জার্সি গায়ে এলেই সবজিতে বিশেষ ছাড় গৌরনদীতে জনতার মেয়র হতে চান আলাউদ্দিন ভূইয়া গৌরনদীতে মাদকমুক্ত যুব সমাজ গঠনে কাজী ফাউন্ডেশনের প্রীতি ফুটবল ম্যাচ আশুলিয়ার বগাবাড়ি আমবাগানে মাদক ব্যবসার অভিযোগ, প্রতিরোধে মাঠে হারুন অর রশিদ গৌরনদীতে গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লি.-এর বার্ষিক সাধারণ সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত

ধামরাইয়ে পুলিশের গুলিতে নিহত সাদসহ শহীদের স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ২১২ বার পড়া হয়েছে

সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ অভ্যুত্থানে মেধাবী ছাত্র বীর শহীদ আফিকুল ইসলাম সাদসহ রক্তঝরা হাজারো শহীদের স্বরণে হাজার হাজার শিক্ষার্থী ও সাধারণ জনতার উপস্থিতিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ( ২২ আগষ্ট) দুপুরের দিকে উপজেলা পরিষদ চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র ও সর্বস্তরের জনতার আয়োজনে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ৫ আগষ্ট ধামরাই হার্ডিজ্ঞ স্কুল এন্ড কলেজের সামনে পুলিশের গুলিতে আহত হয় সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের দ্বাদশ শ্রেণির মেধাবী ছাত্র আফিকুল ইসলাম সাদ।

সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাদ মৃত্যু বরন করেন। বীর শহীদ সাদের বাবা শফিকুল ইসলাম বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমার সন্তান শহিদ হয়েছে। আমি আল্লাহর কাছে বিচার চাই। আর যে কোন শিক্ষার্থীকে সাদের মতো জীবন দিতে না হয়। আজ সকলেই আছে কিন্তু সাদ নেই। এই বলে কান্নায় ভেঙে পড়েন সাদের বাবা।ধামরাই উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তমিজ উদ্দিন বলেন, ছাত্রদের আন্দোলনে সরকার পতন হয়েছে।

যা কোন রাজনৈতিক দল পারে নি। আমরা আফিকুল ইসলাম সাদের জন্য দোয়া করি।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মো: আব্দুল্লা আল মামুন, সহকারী কমিশনার( ভূমি) প্রশান্ত বৈধ্যসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD