1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  3. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  4. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  5. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  6. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  7. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  8. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  9. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম :
নাগরিক উদ্যোগ’র মানবাধিকার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে মতবিনিময় গৌরনদীতে সাভারে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘হাইক্কা ডাকাত’ গ্রেপ্তার প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা পদে জহির উদ্দিন স্বপন গৌরনদী টিটিসির অধ্যক্ষ ও হিসাব রক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ মাদকের স্বর্গরাজ্যে পরিণত গৌরনদী, জিরো টলারেন্স কতটা কার্যকর চোখ-মুখ ও গলায় কলসি বাঁধা অবস্থায় নদী থেকে নারীর লাশ উদ্ধার ড. মঈন খানের মন্ত্রীত্বে উচ্ছ্বসিত পলাশবাসী কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: শনিবার দেশে ফিরছে ৬ মরদেহ নতুন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠবেন রোববার আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান পদপ্রার্থী ইসরাফিল হোসেনের প্রধান কার্যালয় উদ্বোধন, মাদকমুক্ত ধামসোনার প্রতিশ্রুতি

ধামরাইয়ে সাবেক দুই এমপিসহ ৮২জনের বিরুদ্ধে হত্যা মামলা

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ১৭০ বার পড়া হয়েছে

সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে সাবেক এমপি বেনজির আহমেদ ও সাবেক এমপি এম এ মালেকসহ ৮২জনকে আসামী করে ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই আসীম বিশ্বাস।

বৃহস্পতিবার (২২আগষ্ট) মৃত আফিকুল ইসলাম সাদ এর নানা মোঃ আজিম উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। এই মামলায় সাবেক এমপি বেনজির আহমেদকে প্রধান আসামী করে ৮২জনের নাম উল্লেখ্য করে ৮০-৯০জনকে অজ্ঞাত করে মামলাটি দায়ের করা হয়।নিহত আফিকুল ইসলাম সাদ ধামরাই পৌর শহরের কায়েতপাড়া এলাকার থেকে পড়াশোনা করতেন। অফিকুল ইসলাম সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।

বৃহস্পতিবার (৮আগষ্ট) দুপুরে ধামরাই হার্ডিঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাযা নামাজ শেষে অশ্রুসিক্ত নয়নে লাখো ছাত্র জনতা তাকে শেষ বিদায় দেন। আফিকুল ইসলাম সাদের বাড়ী মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার দরগ্রাম এলাকার শফিকুল ইসলামের ছেলে।

সাদ হত্যার মামলার প্রধান আসামী ঢাকা জেলা আওয়ামী-লীগের সভাপতি ও স্বরাষ্ট মন্ত্রনালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সভাপতি এবং ঢাকা-২০ ধামরাই আসনের সাবেক এমপি বেনজির আহমেদ। দ্বিতীয় আসামী হলেন ধামরাই উপজেলা আওয়ামী-লীগের সভাপতি ও ঢাকা-২০ ধামরাই আসনের বিনা প্রতিদ্বন্দীতায় (ভোট বিহীন) সাবেক এমপি এমএ মালেক, ধামরাই উপজেলা আওয়ামী-লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র গোলাম কবির মোল্লা, ধামরাই উপজেলা আওয়ামী-লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেন, সাবেক সিআইপি আহম্মেদ আল জামান, ঢাকা জেলা আওয়ামী-লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক এনামুল হক আইয়ুব, ঢাকা জেলা আওয়ামী-লীগের সহ-সভাপতি ও বাইশাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান।

উপজেলা কৃষকলীগের সভাপতি ও বালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আহম্মদ হোসেনসহ মামলায় ৮২ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাতনামা আরও ৮০-৯০জনেকে আসামী করা হয়েছে।মামলার এজাহার সুত্রে জানা যায়,সোমবার (৫আগষ্ট) সকাল ১১টার দিকে ধামরাই সদর ইউনিয়নের শরীফবাগ বাজারে পুলিশের গুলিতে এক মহিলার নিহতের খবর পেয়ে ছাত্র জনতা নিহতের বিচার ও এক দফা দাবিতে মিছিল নিয়ে ধামরাই থানার দিকে আসে। ছাত্র জনতার মিছিলকে ছত্রভঙ্গ করতে উক্ত আসামীরা তাদের হাতে থাকা আগ্নেয়াস্ত্র ও দেশীয় আস্ত্র দিয়ে ধাওয়া করে যাকে পায় তাকেই পিটায় এবং আগ্নেয়াস্ত্র দিয়া তাদের উপর গুলিবর্ষণ করে। এই সময় আফিকুল ইসলাম সাদ তার মাথায় গুলি লেগে মাটিতে পড়ে যায়। পরে তার সহপাঠিরা তাকে সেখান থেকে উদ্ধার তাকে গুরুতর অবস্থায় সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসা অবস্থায় ৮আগষ্ট সকালে অফিকুল ইসলাম সাদ মৃত্যু হয়।

এছাড়া আর দশজন গুলিবৃদ্ধ হয়ে হাসপাতলে চিকিৎসা অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্চা লড়ছে। এই বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এসআই অসীম বিশ্বাস বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আফিকুল ইসলাম সাদ মৃত্যুর ঘটনায় তার নানা আজিম উদ্দিন বাদী হয়ে আমাদের থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় ৮২জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৮০-৯০জনকে আসামী করে মামলাটি করেন। হত্যা মামলার আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বিশেষ দ্রঃ- সাবেক দুই এমপির ছবি দেওয়া হল।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD