1. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  2. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  3. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  4. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  5. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  6. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  7. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  8. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  9. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  10. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কয়রা উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা জনস্বাস্থ্য ঝুঁকিতে রেখে মাংস বিক্রি, ধামরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির অভিযানে ৩৯৭ বোতল ভারতীয় মাদক উদ্ধার গৌরনদীতে জেলা প্রশাসকের সঙ্গে উপজেলা প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিদের মতবিনিময় নাগরিক উদ্যোগ’র মানবাধিকার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে মতবিনিময় গৌরনদীতে সাভারে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘হাইক্কা ডাকাত’ গ্রেপ্তার প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা পদে জহির উদ্দিন স্বপন গৌরনদী টিটিসির অধ্যক্ষ ও হিসাব রক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ মাদকের স্বর্গরাজ্যে পরিণত গৌরনদী, জিরো টলারেন্স কতটা কার্যকর চোখ-মুখ ও গলায় কলসি বাঁধা অবস্থায় নদী থেকে নারীর লাশ উদ্ধার

ধামরাই মন্দির পরিদর্শনে নবম পদাতিক ডিভিশনের জিওসি, সম্প্রীতির আহ্বান

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ১৬৪ বার পড়া হয়েছে

সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির ও থানা পরিদর্শন ও মতবিনিময় করেছেন নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. মঈন খান।

মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরের দিকে ধামরাই পৌরসভার কায়েতপাড়া এলাকায় শ্রী শ্রী যশোমাধব মন্দির ও ধামরাই থানা পরিদর্শন করেন তিনি।

মন্দির পরিদর্শন শেষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়কালে মেজর জেনারেল মো. মঈন খান বলেন,কোন ভয়ভীতি নেই, যদি কেউ ভয়ভীতি দেখায় আমাদের জানাবেন। আপনাদের শান্তি বজায় রাখতে সেনাবাহিনী ও পুলিশ কাজ করবে। আপনারা যেন সুন্দরভাবে সংসার ও ব্যবসা করতে পারেন সেটা নিশ্চিত করা হবে।

তিনি বলেন,নিজেদের মধ্যে সম্প্রীতি বজায় রাখা হল সবচেয়ে বড় কথা। কোনো সমস্যা হলে সেনাবাহিনীর সদস্যদের জানাবেন, তারা মুহূর্তের মধ্যে চলে আসবে। ধামরাই থানা পরিদর্শন শেষে তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্য বলেন, সেনাবাহিনী পুলিশকে সর্বোচ্চ সহায়তা করবে। আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি সবার আস্থা ফিরিয়ে আনতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

এ সময় তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন, সাভার সেনানিবাসের ৮১ ইনফ্রেন্ট্রি ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইফুল্লাহ, কমান্ডিং অফিসার ৮ প্রকৌশলী ব্যাটালিয়ন লে. কর্নেল মাহফুজুর রহমান, ধামরাই উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিন, ধামরাই উপজেলা নির্বাহী অফিসার খান মো. আব্দুল্লা আল মামুন, ধামরাই উপজেলা সহকারী কমিশনার ভূমি প্রশান্ত বৈদ্য, ধামরাই থানার পুলিশ পরিদর্শক (ওসি অপারেশন) মো. জামাল হোসেন, ধামরাই উপজেলা ইমাম পরিষদের সভাপতি আসরাফ আলী, ধামরাই পৌর বিএনপির সাধারণ সম্পাদক আশিকুজ্জামান স্বপন, জ্যোতিবিদ্যা নিকেতনের প্রধান হৃদয় বিহারসহ স্থানীয় আরও অনেকেই।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD