1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. emranniloy53@gmail.com : NILOY :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শাহজাদপুরে ঘাসের জমি থেকে অজ্ঞাত কিশোরের গলাকাটা লাশ উদ্ধার জলাবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে রাণীশংকৈলে পুনঃ খাল-খনন কর্মসূচির উদ্বোধন গাজীপুরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল আশুলিয়ায় গুলির ঘটনায় বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী গ্রেফতার আশুলিয়ার পূর্ব বাড়ইপাড়ায় অবৈধ জুস কারখানা, জনস্বাস্থ্যে শঙ্কা ধামরাইয়ে এনসিপির ঢাকা জেলার আত্মপ্রকাশ অনুষ্ঠানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ২০ প্রবাসে ঝরল তরতাজা প্রাণ: দক্ষিণ আফ্রিকায় গুলিতে নিহত রাণীশংকৈলের যুবক দুই দিনের রুদ্ধশ্বাস তল্লাশি শেষ হলো লাশের মিছিলে: কয়রায় দুই জেলের সলিল সমাধি কচুরিপানায় ঢেকে যাচ্ছে শীতলক্ষ্যা নদী আশুলিয়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেপ্তার

শার্শা উপজেলা বিএনপি’র আয়োজনে ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৮১ বার পড়া হয়েছে

আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ
যশোরের শার্শা উপজেলা বিএনপি নানান আয়োজনের মধ্য দিয়ে ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

সকাল ১১ টার সময় শার্শা বাজারে বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শার্শা উপজেলা বিএনপি’র আহবায়ক খায়রুজ্জামান মধু।

এইসময় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আবুল হাসান জহির, আহবায়ক কমিটির সদস্য আশরাফুল আলম বাবু ও মনিরুল ইসলাম।

এবং শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক, যুগ্ন আহবায়ক কবির হোসেন, আবুল হোসেন বাবলু, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল হাসান রিপন, সদস্য সচিব ওয়াসি উদ্দিন জিন্নাহ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হােসেন খানসহ বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এর আগে দলীয় পতাকা উত্তোলন করা হয় অনুষ্ঠানে। আলোচনা সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া কামনা করেন নেতাকর্মি গন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD