1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
কৃষিতে নতুন বিনিয়োগ সংস্কৃতির আলোচনায় গ্রো আপ এগ্রোটেক ‎জাতির কাছে ক্ষমা চেয়ে স্বাভাবিক জীবন যাপন করতে চায় আমজাদ দেওয়ান স্কুলের পাশে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা ম্যানহোলের খোলা গর্তে আতঙ্কিত পথচারী, ধামরাইয়ে বাড়ছে দুর্ঘটনা সাভার-আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে কঠোর অবস্থান: এমপি সালাউদ্দিন বাবু প্রধানমন্ত্রীর সফরে যোগ দিতে বেইজিং গেলেন তথ্যমন্ত্রী গৌরনদীতে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন গোবিন্দ মিস্ত্রি, সহায়তায় এগিয়ে আসার আহ্বান গৌরনদীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত গৌরনদীতে পঁচা-বাসি খাবার খেয়ে শিক্ষার্থীরা অসুস্থ হওয়ার অভিযোগ গৌরনদীর বার্থী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে জনআস্থার প্রতীক কাইয়ুম খান — জনপ্রিয়তার শীর্ষে মেম্বার পদপ্রার্থী

একাত্তরেও এভাবে গুলি ছোড়া হয়নি: ভিপি নুর

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৯ বার পড়া হয়েছে

ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গা বাজার বাসস্ট্যান্ডে গণঅধিকার পরিষদ আয়োজিত পথসভায় গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, খুনের বিপরীতে খুনের রাজনীতি আর চলবে না। ভালো মানুষদের রাজনীতিতে এগিয়ে আসতে হবে।

শুক্রবার (০৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ভাঙ্গা বাজার বাসস্ট্যান্ডে গণঅধিকার পরিষদ আয়োজিত পথসভায় তিনি আরো বলেন, এ বিজয় ধরে রাখতে হবে, তা না হলে ভবিষ্যৎ অন্ধকার। আন্দোলনকারীদের ওপর যেভাবে গুলি হয়েছে, ১৯৭১ সালেও এ রকম হয়নি। ওপর থেকে গুলি, সমতল থেকে গুলি। অনেক ত্যাগের বিনিময়ে যে পরিবর্তন এসেছে, তাতে যেন কোনো দুর্বৃত্ত প্রতিষ্ঠিত হতে না পারে।

নুরুল হক নুর বলেন, এক ফ্যাসিবাদ বাসস্ট্যান্ড, টেম্পোস্ট্যান্ড, সবজি বাজারসহ সারাদেশ যেভাবে দখল করেছিল, তাদের বিদায়ের মধ্য দিয়ে নতুন ফ্যাসিবাদ জায়গা করতে চায়। তাদের জায়গা হবে না। রাজনীতি নতুন ধারায়, নতুন পথে চলবে।

দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, জনগণের প্রতি দায়বদ্ধ থাকবেন। কৃষক যাতে থানায় গিয়ে সম্মান পায়, হাসপাতালে গিয়ে চিকিৎসা পায়, সেই ব্যবস্থা নিশ্চিত করবেন। জনগণই সব ক্ষমতার উৎস। আপনারা এ আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের পরিবারের পাশে দাঁড়াবেন। অপরাধী পুলিশের শাস্তি হবে। বাকি পুলিশদের সহযোগিতা করবেন। পুলিশ না থাকলে আইন-শৃঙ্খলা থাকবে না। আর কোনো রাজনৈতিক নেতার কথায় মামলা হবে না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই ভিপি বলেন, ফ্যাসিবাদী সরকার মনে করেছিল কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে। ছাত্র-জনতার অল্প কয়েক দিনের আন্দোলনে যেভাবে তাদের পতন হলো, তা কল্পনাও করা যায়নি। এ কৃতিত্ব কোনো রাজনৈতিক দলের নয়। জনগণ ও ছাত্ররা রাস্তায় নেমেছে বলেই তাদের পতন হয়েছে। পতিত স্বৈরাচার ও তার দোসরদের পরিণতি থেকে শিক্ষা নেবেন। মানুষ যাতে আপনাদের ওপর ত্যক্ত না হয়, সেভাবে কাজ করবেন। মানুষের পাশে থাকবেন।

ভাঙ্গা উপজেলা গণঅধিকার পরিষদের সমন্বায়ক আনিসুর রহমানের সভাপতিত্বে মঞ্চে আরও উপস্থিত ছিলেন- ফরিদপুর জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক ফরহাদ মিয়া ও কেন্দ্রীয় নেতারা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD