1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু বন্যাদুর্গত মানুষের পাশে ছারছীনা দরবার শরীফ, চট্টগ্রাম ও কক্সবাজারে ত্রাণ বিতরণ কয়রায় মিথ্যা অভিযোগ ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন দ্বিতীয় স্ত্রীর বিচ্ছেদ,মাথায় ঋণের বোঝা,জীবনের চরম ট্র্যাজেডিতে আত্মহত্যা করেছে ইউপি সদস্য আনোয়ারায় চায়না ইকোনমিক জোনে বিনিয়োগ ছাড়াবে ১ বিলিয়ন ডলার: অর্থমন্ত্রী প্রফেসর ড. রামদুলাল রায়ের রোগ মুক্তির জন্য গীতা পাঠ ও প্রার্থনা অনুষ্ঠিত ধামরাইয়ে দেবরবধূকে ধর্ষণের অভিযোগে ভাসুরের বিরুদ্ধে রাজনৈতিক পরিচয় বদলে প্রভাব বিস্তারের অভিযোগ, গাংনীর কাজীপুরে আলোচনায় টুটুল ঐতিহাসিক গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আশুলিয়ায় জামায়াতের দোয়া ও স্মরণ সমাবেশ গৌরনদীতে নির্মাণাধীন ব্রিজ ধসে পড়ার ঘটনা তদন্তে ২ কমিটি

কক্সবাজার সৈকতে নারীকে কান ধরে ওঠবস-মারধর: অভিযুক্ত যুবক ডিবি হেফাজতে

অনলাইন ডেস্কঃ
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬০ বার পড়া হয়েছে

কক্সবাজার সমুদ্র সৈকতে এক নারীকে কান ধরে ওঠবস-মারধর করার ঘটনায় অভিযুক্ত ফারুকুল ইসলামকে হেফাজতে নিয়েছে ডিবি। শুক্রবার দিবাগত মধ্যরাতে ফারুকুলকে হেফাজতে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন। 

সম্প্রতি সমুদ্র সৈকতে ওই নারীকে কান ধরে ওঠবস-মারধর করার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওগুলোতে দেখা যায়, একদল অতিউৎসাহী জনতা সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে ভুক্তভোগী নারীকে কান ধরিয়ে ওঠবস করাচ্ছে। হাতে লাঠি নিয়ে নারীকে আঘাত করছে ডিবি হেফাজতে থাকা ফারুকুল। কান ধরে ওঠবস করতে দেরি হলেই সে লাঠি দিয়ে আঘাত করছে ওই নারীকে। পাশে দাঁড়িয়ে থাকা উৎসুক জনতা নারীর কান ধরে ওঠবসের গণনাও করেছিল।

ভাইরাল হওয়া আরেকটি ভিডিওতে দেখা যায়, রাতে সমুদ্র সৈকতের ছাতাযুক্ত চেয়ারে (কিটকট) বসেছিলেন এক নারী। কয়েক যুবক ওই নারীকে হঠাৎ করে ঘিরে ধরে। একপর্যায়ে নারীর পরিচয় জানতে চায়। নারী পরিচয় দিলেও ওই যুবকেরা তাকে কিটকট থেকে উঠে যেতে বলে। উঠে না গেলে তাকে মারধরের হুমকিও দেয় তারা।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন ইনডিপেনডেন্ট ডিজিটালকে বলেন, এসব ঘটনায় অভিযুক্ত যুবক ফারুকুল ইসলামকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তাকে এখনও আটক বা গ্রেপ্তার দেখানো হয়নি।

এসব ঘটনা নিয়ে পর্যটন উদ্যোক্তা ও আইনজীবী অ্যাডভোকেট মিরারুল ইসলাম আল আমিন ইনডিপেনডেন্ট ডিজিটালকে বলেন, ‘নারী হেনস্তার বিষয়টি অমানবিক এবং আইনের লঙ্ঘন। এই ঘটনা পর্যটন শিল্পে নেতিবাচক প্রভাব ফেলবে।’

কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন বলেন, ভবিষ্যতে কক্সবাজারে আশা কেউ যাতে হয়রানির শিকার না হয় সেই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের সঙ্গে বিচ-কর্মীরাও হয়রানিরোধে দায়িত্ব পালন করবে।

হয়রানির অভিযোগ প্রমাণিত হলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে শাস্তির ব্যবস্থাও করা হবে বলেও জানান তানভীর হোসেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD