1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে: ব্যয় বাড়ছে ৫৪%, খরচ ২৭ হাজার কোটি টাকা ৯ বছর পূর্তিতে মাই কিচেনের মেগা অফার, সব পণ্যে মিলবে আপ-টু ২১% পর্যন্ত ছাড় ধামরাইয়ে ইয়াবাসহ ২ পেশাদার মাদক কারবারি গ্রেপ্তার কয়রায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন শালিসকারীকে হাতুড়ি দিয়ে হত্যাচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার গজারিয়ায় মাথাভাঙ্গা খালের কচুরিপানা পরিষ্কার করলেন এমপি কামরুজ্জামান রতন মদন পৌরসভায় নিজ অর্থায়ন ২০০ শত কৃষককের মাঝে বিনামূল্যে বীজ ধান বিতরণ গৌরনদীতে আবাসিক মাদ্রাসার কক্ষ থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার কালকিনির রমজানপুরে বিএনপির কার্যালয়ের নামে সড়ক ও জনপদের জমি দখলের অভিযোগ: উচ্ছেদের দাবি শায়েখ আহমদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী নুরুল হক নুর মানবিক কার্যক্রম, শিক্ষা ও প্রবাসী কল্যাণে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ

মাস্তানি চলবে না বিএনপিতে মাস্তানির কোন জায়গা নাই: তমিজ উদ্দিন

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩০০ বার পড়া হয়েছে

সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : মাস্তানি চলবে না বিএনপিতে মাস্তানির কোন জায়গা নাই। আমাদের প্রিয় নেতা তারেক রহমানের সরাসরি নির্দেশ বিএনপি ও বিএনপি পরিবারের কোন দলের নাম ভাঙ্গিয়ে কেউ যদি চাদাবাজি করে কেউ যদি কারোও জমি দখল করতে যায় তাদের প্রতিহত করতে হবে। দেশে আইন আছে প্রচলিত আইনে তাদের সুরাহা করা হবে।

মাস্তানি চলবে না বিএনপিতে মাস্তানির কোন জায়গা নাই।গতকাল বিকেলে উপজেলার যাদবপুর ইউনিয়নের যাদবপুর বিএম উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে যাদবপুর ইউনিয়ন বিএনপির কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসকল কথা বলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ধামরাই উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান তমিজ উদ্দিন।তিনি আরোও বলেন, দীর্ঘদিন আমাদের বিএন পি নেতাকর্মীরা সদ্য বিদায়ী সরকারের হাতে নির্যাতিত নিপিড়ীত হয়েছে। আমাদের এখন সুযোগ হয়েছে কথা বলার, আমাদের সুযোগ হয়েছে এ দেশে নাগরিকের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার, তাই আজকে আমরা ইউনিয়ন বিএনপির, যুবদলের নেতাকর্মীদের একত্রিত করেছি।

আজকের এই বৈরী আবহাওয়ার মধ্যেও আপনারা এতো মানুষ উপস্থিত হয়েছেন এর মানে মানুষ বিএনপিকে ভালোবাসে।এই ভালোবাসা ধরে রাখতে বর্তমান পরিস্থিতিতে জনগনের পাশে বন্ধু হয়ে কাজ করতে হবে। বিভিন্ন স্থানে ষড়যন্ত্র চলছে মাজার ভাঙ্গা ও শিল্প কারখানা বন্ধে ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র চালাচ্ছে শেখ হাসিনার দোসররা যারা এ দেশটাকে ধংস করে গিয়েছে।

আমরা ঐক্যবদ্ধ ভাবে সকল ষড়যন্ত্রের হাতকে ভেঙ্গে দেবো।ধামরাই উপজেলার যাদবপুর, কুশুরা ও বাইশাকান্দা ইউনিয়নের বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা এ সভায় যোগদান করেন।কর্মী সভায় যাদবপুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি এস এম আলম হোসেনের ব্যবস্থাপনায় বিশাল মিছিল নিয়ে যোগদান করেন বিএনপির নেতা কর্মীরা।

কর্মী সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সিনিঃ সহ-সভাপতি রাকিবুর রহমান খান ফরহাদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, ধামরাই উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ চৌধুরী, যাদবপুর ইউনিয়ন যুবদল নেতা মাসুদুর রহমান প্রমুখ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD