1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
জনপ্রিয় কণ্ঠশিল্পী সিমলার মৌলিক গানে স্বপ্নযাত্রা সুন্দরবনে কোস্টগার্ডের সাথে বনদস্যুর বন্দুকযুদ্ধে নিহত ১, আটক ২ মুন্সীগঞ্জে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপি গনতন্ত্রে বিশ্বাস করে : ড. মঈন খান ‘আর্জেন্টিনা সবজি ভাণ্ডার’:জার্সি গায়ে এলেই সবজিতে বিশেষ ছাড় গৌরনদীতে জনতার মেয়র হতে চান আলাউদ্দিন ভূইয়া গৌরনদীতে মাদকমুক্ত যুব সমাজ গঠনে কাজী ফাউন্ডেশনের প্রীতি ফুটবল ম্যাচ আশুলিয়ার বগাবাড়ি আমবাগানে মাদক ব্যবসার অভিযোগ, প্রতিরোধে মাঠে হারুন অর রশিদ গৌরনদীতে গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লি.-এর বার্ষিক সাধারণ সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত গৌরনদীতে ৬ লেন মহাসড়কের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

আশুলিয়ায় ছাত্র আন্দোলনে আহত ও নিহতের পরিবারের মাঝে বিএনপি’র সহায়তা প্রদান

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫০ বার পড়া হয়েছে

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত স্থানীয় ছাত্র জনতাসহ সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা, চিকিৎসাধীন সকলের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকালে আশুলিয়ার গাজিরচট আকবর মন্ডল উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে ধামসোনা ৭নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতের পরিবার ও আহতদেরকে নগদ অর্থ প্রদান করাসহ তাদের খোঁজ-খবর নেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির সহ-পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু।

এসময় প্রধান অতিথি ডা. দেওয়ান মো.সালাউদ্দিন বাবু বলেন, আগামীর দেশ নায়ক তারেক রহমান বলে দিয়েছেন, কোন প্রকার চাঁদাবাজি, দখলবাজি করা যাবেনা। যারা বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি দখলবাজি করবে তাদের কোন অস্তিত্ব দলে থাকবে না। চাঁদাবাজদের উদ্দেশ্য কঠোর হুঁশিয়ারি করে তিনি বলেন, আপনাদের অপকর্মের দাগ’ শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিএনপির গায়ে লাগতে দিবো না।

ধামসোনা ইউনিয়ন ৭নং ওয়ার্ড বিএনপি’র মূলদলের সভাপতি মো.আসকর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, বিএনপি নেতা দেওয়ান মোহাম্মদ মঈন উদ্দিন বিপ্লব, আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি মো.লোকমান হেকিম, বিএনপি নেতা মো.শরীফুল আলম, আশুলিয়া থানা যুবদল নেতা মোঃ জাহিদ হাসান বিকাশ ও সাংগঠনিক সম্পাদক এসএম কিসমত আলী।

ঢাকা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো.আবুল হোসেন মুন্সির আয়োজনে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ধামসোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো.বাবুল হোসেন, যুবদল নেতা মো.রিপন শিকদার ও ধামসোনা ইউনিয়ন ৭নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক আলামিন নাইম সহ অন্যান্য নেতাকর্মী।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD