1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন গোবিন্দ মিস্ত্রি, সহায়তায় এগিয়ে আসার আহ্বান গৌরনদীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত গৌরনদীতে পঁচা-বাসি খাবার খেয়ে শিক্ষার্থীরা অসুস্থ হওয়ার অভিযোগ গৌরনদীর বার্থী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে জনআস্থার প্রতীক কাইয়ুম খান — জনপ্রিয়তার শীর্ষে মেম্বার পদপ্রার্থী গবেষণার জন্য সাভারে বিএলআরআইতে আনা হলো আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সাভার-আশুলিয়ায় সতর্ক অবস্থানে যুবদল সাভার-আশুলিয়ায় ১৩ জন আটক, নাশকতার পরিকল্পনার অভিযোগ খালের দখলদার রক্ষায় স্কুলের ৬ পাকা টয়লেট অপসারণের চাপের অভিযোগ, গৌরনদীতে ক্ষোভ ‎প্রতিমন্ত্রী ভিপি নূরের সঙ্গে সৌজন্য সাক্ষাত; গৌরনদীর সমস্যা-সম্ভাবনা তুলে ধরলেন সোলায়মান তুহিন গৌরনদী–আগৈলঝাড়ায় মাদকের কালো সাম্রাজ্য: প্রশাসনের নীরবতায় হাত বাড়ালেই মিলছে মাদক!

ন্সীগঞ্জে গজারিয়া রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাঘ এর দাফন সম্পূর্ণ

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৮ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জ গজারিয়া উপজেলা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম (৭০) আর নেই(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের লক্ষীপুরা(উত্তর পাড়া)গ্রামে নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন।মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩মেয়ে, নাতি নাতনিসহ অসংখ্য আত্নীয় স্বজন ও গুনগাহী রেখে গেছেন।

বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাঘের মৃত্যুতে তাঁর কর্মময় স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে রাষ্ট্রের পক্ষ থেকে জাতির এই সূর্য সন্তানের কফিনে জাতীয় পতাকায় মুড়িয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর আক্তার।এ সময় রাষ্ট্রীয় গার্ড অব অনার জানান গজারিয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ মো:মাহাবুবুর রহমান অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন স্থানীয় মুক্তিযোদ্ধাবৃন্দ,উপজেলা বি, এন, পি’র সাবেক সভাপতি প্রফেসর গিয়াসউদ্দিন, পুলিশের উপ পরিদর্শক আনোয়ার হোসেন প্রমুখ।

পরে কলিম উল্লাহ কলেজ মাঠে জানাজা নামাজ শেষে ভবেরচর কেন্দ্রীয় সামাজিক কবরস্থানে জাতির এই শ্রেষ্ঠ সন্তানকে দাফন করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD