1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল কিশোর গ্যাং ‘সম্রাটসহ তিনজন আটক, পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে আহত ৩ পুলিশ জাতীয় সংসদের প্রথম সারিতে আসন পেলেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী জনাব জহির উদ্দিন স্বপন অসহায় মানুষের মুখে হাসি: আশুলিয়ার ধামসোনা ইউনিয়নে ৯৭৩ পরিবার পেল ভিজিএফ চাল সাভারে বাসে ভয়াবহ আগুন অস্ত্রভাণ্ডার থেকে ৬টি পারমাণবিক বোমা হারিয়ে যাওয়ায়, শঙ্কায় যুক্তরাষ্ট্র ডেঙ্গু-চিকুনগুনিয়া থেকে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সংসদের প্রথম অধিবেশনে থাকছেন নাফিজের লাশ বহনকারী সেই রিকশাচালক রাজৈরে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে মফস্বল সাংবাদিক ফোরামের ইফতার মহফিল অনুষ্ঠিত মুন্সীগঞ্জে নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভির দর্শক ফোরামের ইফতার মাহফিল ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

নেত্রকোনায় টিসিবি মালামালসহ বিএনপি নেতা আটক

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ৪১৪ বার পড়া হয়েছে

নেত্রকোণা প্রতিনিধি, হাবিবুর রহমান :
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার পাইকুরা ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসেম ভূঁইয়ার ঘর থেকে সরকারি তেল, চাল ও ডাল উদ্ধার করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে পাইকুড়া ইউনিয়নের মারলা গ্রামে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করে। আবুল হাসেম ভূঁইয়াকে আটক করা হয়। মালসহ আবুল হাশেম ভূঁইয়াকে দুপুরে কেন্দুয়া থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আবুল হাশেম ভূঁইয়া পাইকুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও বড়লা গ্রামের বাসিন্দা। তার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সেনাবাহিনীর মদন অস্থায়ী ক্যাম্পের ক্যাপ্টেন মোহাম্মদ শাহাদাত হোসেন।

স্থানীয় লোকজন ও যৌথ বাহিনীর সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকার পতনের পর সেপ্টেম্বর ও অক্টোবর মাসে টিসিবির ডিলাররা মালামাল বিতরণ করেন। এরই ধারাবাহিকতায় বুধবার (২ অক্টোবর) কেন্দুয়া উপজেলার পাইকুরা ইউনিয়নের টিসিবির মালামাল বিতরণ করা হয়। এসব মালামাল প্রকৃত উপকার ভোগীদের না দিয়ে পরিবেশক এবং স্থানীয় বিএনপির লোকজন ভাগাভাগি করে নিয়ে যায়। পরে স্থানীয় লোকজন সেনাবাহিনীর কাছে টিসিবির মাল ভাগাভাগি করে নিয়ে যাওয়ার বিষয়টি অভিযোগ করেন। বৃহস্পতিবার সকালে মদন অস্থায়ী ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মো. সেলিম মিয়ার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় পাইকুরা ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাশেম ভূঁইয়ার শোবার ঘর থেকে ৭২ লিটার সয়াবিন তেল, ১৮০ কেজি চাল, ৭০ কেজি মসুর ডাল উদ্ধার করা হয়। পরে হাশেম ভূঁইয়াকে আটক করা হয়। অভিযান শেষে সেনাবাহিনী কেন্দুয়া থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করেন।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন জানান, দুই মাস ধরে আমরা টিসিবির মালামাল পাইনি। পণ্য আনতে গেলে ডিলার জানায় যে আপনাদের মাল দেওয়া হয়ে গেছে। কে বা কারা নিয়েছে জানতে চাইলে আবুল হাশেম সাহেবের কাছে গিয়ে জিজ্ঞাসা করেন। তিনি বলতে পারবেন। প্রকৃত পক্ষে আমরা মালামাল পাইনি।

টিসিবির পরিবেশক আটপাড়া উপজেলার মামুন এর নাম্বারে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল হক ভূঁইয়া জানান, পাইকুরা ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাশেমের ঘর থেকে মালামাল উদ্ধারের বিষয়টি তিনি জানেন না। তবে এ ধরনের কোনো কর্মকাণ্ডে জড়িত থাকলে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, সেনাবাহিনী অভিযানে পাইকুরা বিএনপির সভাপতি আবুল হাশেমকে টিসিবি মালসহ আটকের পর সেনাবাহিনী আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন রয়েছে।

কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এমদাদুল হক তালুকদার জানান, সেনাবাহিনীর অভিযানে টিসিবির মালসহ পাইকুরা ইউনিয়ন বিএনপির সভাপতিকে আটক করেছে। পরে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সেনাবাহিনী কেন্দুয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।

টিসিবির মালামাল বিতরণের অনিয়ম ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমরা তদন্ত করে দেখবো। যদি পরিবেশকের কোনো গাফিলতি থাকে বা অনিয়ম করে থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD