1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে ড্রিমল্যান্ড গেস্ট হাউজে ফের পুলিশের অভিযান, আটক ১৬ দুমকি থানায় এসআই নুরুজ্জামানের বিদায় সংবর্ধনা গৌরনদীতে টরকী বন্দর বহুতল আধুনিক জামে মসজিদের নির্মাণকাজের উদ্বোধন শান্তির প্রত্যাশায় রায়পুরাবাসী, থামছে না আধিপত্যের দ্বন্দ্ব আমতলীতে ৪০৮০ শিশুর অংশগ্রহণে বর্ণাঢ্য জন্মদিন উদযাপন বাল্যবিবাহ, যৌতুক ও নারী-শিশু পাচার রোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত নরসিংদী বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবস উদযাপন আশুলিয়ার বাড়ইপাড়া–পূর্ব দারোগাবাড়ি সংযোগ সড়কে ভয়াবহ জলাবদ্ধতা ধামরাইয়ে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ১১ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ গৌরনদীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মুন্সীগঞ্জে পাওনা টাকা চাওয়ায় মুদি দোকানীকে পিটিয়ে হত্যার অভিযোগ

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ১৩০ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জ সদরের পূর্বদেওসার এলাকায় পাওনা টাকা চাওয়ায় লাঠি দিয়ে পিটিয়ে ও কিল-ঘুষি মেরে আব্দুল করিম ঢালী ওরফে টুনু ঢালী (৭০) নামের এক মুদি দোকানদারকে হত্যা করার অভিযোগ ওঠেছে যুবলীগ কর্মী সনেট হালদার ও তার সহোযোগীদের বিরুদ্ধে।

রোববার বিকেলে রামপাল এনবিএম উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত টুনু ঢালী একই এলাকার মৃত জয়নাল ঢালীর ছেলে ও স্থানীয় ধলাগাও বাজারের মুূদি দোকানদার বলে জানা গেছে।

এদিকে ঘটনার পরপরই সনেট হালদার, তার চাচা মোশারফ হালদার আত্মগোপন করেছে। ঘটনার পর থেকে এলাকায় ক্ষোভ বিরাজ করছে বলে গ্রামবাসী জানিয়েছেন।

জানা গেছে, সদরের ধলাগাঁও বাজারের মুদি দোকানদার করিম ঢালী ওরফে টুনু ঢালীর দোকান থেকে বাকীতে সাংসারিক সামগ্রী ক্রয় করেন প্রতিবেশী মোশারফ হালদার। কিন্তু কয়েকমাস পার হলেও পাওনা টাকা পরিশোধ করেনি মোশারফ। রোববার বিকেল ৩টার দিকে পাওনা টাকার জন্য টুনু ঢালী মোশারফের বাড়িতে গিয়ে তাগাদা দেয়। এতে ক্ষুব্ধ হয়ে মোশারফ, তার ভাতিজা সনেট হালদারসহ আরো কয়েকজন মিলে তাদের বাড়ির ভিতরেই টুনু ঢালীকে লাঠি দিয়ে পিটায় ও কিল-ঘুষি মারে। এতে গুরুতর আহত অবস্থায় টুনু ঢালী খুড়িয়ে খুড়িয়ে নিজ বাড়িতে আসার পর মৃত্যুর কোলে ঢলে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই অপরাধিরা পালিয়ে যায়।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি মো. খলিলুর রহমান হত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD