1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাইট টক বাংলাদেশের বরিশালের কমিটি সভাপতি নাহিদ সাধারণ সম্পাদক রুমান হাওলাদারকে গৌরনদীতে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি সফল বরিশালে ১৩ জুলাই বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে শুভেচ্ছা তারেক রহমানের বরিশাল আগমন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে আলহাজ্ব নুর মোহাম্মদ মুন্সী হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার গোকর্ণ ঘাটে বস্তি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন আওয়ামী লীগ আমলে বেড়িবাঁধের অর্থে ব্যাপক দুর্নীতি: নাহিদ ইসলাম নরসিংদী টানা বর্ষণে জলাবদ্বতা, বিপাকে সাধারণ মানুষ কয়রায় বিষযুক্ত ১৫০ কেজি চিংড়ি মাছ সহ নৌকা জব্দ লাখেরাজ কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষায় সাফল্য, বৃত্তি পেল ৫ শিক্ষার্থী খাঞ্জাপুর ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন করবেন বিএনপি নেতা আক্কেল আলী সরদার, জয়ের ব্যাপারে আশাবাদী

গৌরনদী বিআরডিবি’র নির্বাচনে সোহানুর রহমান সোহাগ চেয়ারম্যান নির্বাচিত

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ১৭০ বার পড়া হয়েছে

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি :
সম্পূর্ন গনতান্ত্রিক পন্থায় সুষ্ঠ-সুন্দর এবং উৎসব মূখর পরিবেশে গোপনা ব্যালটের মাধ্যমে বুধবার বরিশালের গৌরনদী উপজেলা কেন্দ্রীয় সমবায় এ্যাসোসিয়েশন লিমিটেড (বিআরডিবি)’র ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান পদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনে ছাতা প্রতীকের প্রার্থী সাবেকছাত্রদল নেতা মোঃ সোহানুর রহমান সোহাগ ৩৫ ভোট পেয়ে বে-সকারী ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ৩০ ভোট পেয়ে তার কাছে হেরে যান দৈনিক প্রথম আলো’র গৌরনদী প্রতিনিধি ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম জহির। বুধবার গৌরনদী উপজেলা পরিষদ চত্বরের পল্লী ভবনে এ নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানাগেছে, বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত একটানা এ নির্বাচনের ভোট গ্রহন চলে।

এ নির্বাচনে মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। এরা হলেন, চেয়ার প্রতীকের প্রার্থী দৈনিক প্রথম আলো’র গৌরনদী প্রতিনিধি ও বিআরডিবি’র ব্যাবস্থাপনা কমিটির সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম জহির। বটগাছ প্রতীকের প্রার্থী গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ জাকির হোসেন। ছাতা প্রতীকের প্রার্থী সরকারী গৌরনদী কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস সাবেক ছাত্রদল নেতা মোঃ সোহানুর রহমান সোহাগ। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৮৮ জন। এর মধ্যে ৮৪ জন ভোটার তাদেও ভোটাধীকার প্রয়োগ করেন। ভোট গ্রহনের পর গননা শেষে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি বরিশাল জেলা সমবায় দপ্তরের উপ-সহকারী নিবন্ধক মোঃ আমিনুল ইসলাম বুধবার বিকেল সাড়ে তিনটায় ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফলে ৩৫ ভোট পাওয়া ছাতা প্রতীকের সরকারী গৌরনদী কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস সাবেক ছাত্রদল নেতা মোঃ সোহানুর রহমান সোহাগকে বে-সরকারি ভাবে বিআরডিবির চেয়ারম্যান নির্বাচিত ঘোষণা করা হয়। নির্বাচনে অপর পরাজিত প্রার্থী গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ জাকির হোসেন পেয়েছেন মোট ২০ ভোট। একটি ব্যালটে ১জন ভোটার ত্রæটি পূর্ন ভোট প্রদান করায় ওই ভোটটিকে বাতিল ঘোষণা করা হয়।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর এ উপজেলার সাধারন মানুষ সম্পূর্ন গনতান্ত্রিক পন্থায় সুষ্ঠ-সুন্দর এবং উৎসব মূখর পরিবেশে গোপন ব্যালটে অনুষ্ঠিত একটি সমবায়ের শান্তিপূর্ন নির্বাচন উপভোগ করল।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD