1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
​জাতীয় পর্যায়ে অনন্য স্বীকৃতি: দেশসেরা শিক্ষিকা হলেন ঠাকুরগাঁওয়ের মালেকা মোকররমা সুন্দরবনে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক নানা আয়োজনে নরসিংদীতে জুলাই শহীদ দিবস উদযাপন বাউল গানের প্রতি ভালোবাসা থেকে স্বপ্নপূরণ: মুক্তা সরকার ও জুলেখা সরকারের সঙ্গে এক মধুর অধ্যায় বিচ্ছেদ গানের কণ্ঠে শ্রোতাদের হৃদয় জয় করছেন জুলেখা সরকার আমতলীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহিদ দিবস কয়রায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল গংগাচড়ায় ব্রিজ দেবে যাওয়ায় চরম দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবিতে এলাকাবাসী গৌরনদীতে ১৬ জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গৌরনদীতে ‘১৬ জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা

বাসের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেল চেয়ারম্যানের জিপ, আহত ৫

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ৩০৪ বার পড়া হয়েছে

বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে বাসের সঙ্গে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা চেয়ারম্যানের পাজেরো জিপের মুখোমুখি সংঘর্ষ হয়েছে।

এতে জিপটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং এ ঘটনায় উপজেলা চেয়ারম্যানসহ ৫ জন আহত হয়েছেন।

বুধবার (২৪ জানুয়ারি) বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন বরিশাল মহানগর পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল।

আহতরা হলেন – কলাপাড়া উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান, তার স্ত্রী সুরাইয়া নাসরিন, বোন শাহনাজ সুলতানা, জিপের চালক আবুল কালাম ও বাসের যাত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ বর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী তাবাসুম আক্তার।

বন্দর থানার ওসি মুকুল জানান, উপজেলা চেয়ারম্যান তার পরিবার নিয়ে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিলেন। অন্যদিকে বরিশালের রূপাতলী টার্মিনাল থেকে নলছিটির উদ্দেশ্যে যাচ্ছিল জিসান আরিয়ান পরিবহনের একটি বাস। কীর্তনখোলা নদীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর ঢালে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের কাছাকাছি এলাকায় দুই যানবাহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উপজেলা চেয়ারম্যানসহ ৫ জন আহন হন। আহত সবাই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ওসি আরও জানান, যতটুকু পর্যবেক্ষণ করেছি। তাতে গতি বেশি থাকার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

ঘটনাস্থলে থাকা বন্দর থানার এসআই তোফায়েল আহম্মেদ জানান, ঘটনার পর যানচলাচল স্বাভাবিক রাখা হয়েছে। বাস ও জিপ জব্দ করা হয়েছে। বাসের চালক ও হেলপার পালিয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD