1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে মাদকমুক্ত যুব সমাজ গঠনে কাজী ফাউন্ডেশনের প্রীতি ফুটবল ম্যাচ আশুলিয়ার বগাবাড়ি আমবাগানে মাদক ব্যবসার অভিযোগ, প্রতিরোধে মাঠে হারুন অর রশিদ গৌরনদীতে গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লি.-এর বার্ষিক সাধারণ সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত গৌরনদীতে ৬ লেন মহাসড়কের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ উত্যক্তের প্রতিবাদ করায় গৌরনদীতে মাদ্রাসাছাত্রীকে মারধরের অভিযোগ ড্রেনের দেওয়াল ধসে শ্রমিকের মৃত্যু স্ত্রীর সঙ্গে অভিমান করে বিদ্যুতের টাওয়ারে উঠলেন যুবক প্রতিষ্ঠানের টেকসই সাফল্যে দূরদর্শী নেতৃত্ব ও উদ্ভাবনী চিন্তাই মূল চাবিকাঠি: মাওলানা মোঃ ইব্রাহীম গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের ৪ সমঝোতা পেলের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন নেইমার

সাভারের হেমায়েতপুরে সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ১২১ বার পড়া হয়েছে
সাভারের হেমায়েতপুরে সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু

সাভার (ঢাকা) প্রতিনিধিঃ
সাভারের হেমায়েতপুরে সেপটিক ট্যাংকে নেমে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

শুক্রবার (১৮ অক্টোবর) সকালে সাভারের হেমায়েতপুরের দক্ষিণ মেইটকা গ্রামের প্রবাসী লাল মিয়ার নির্মাণাধীন সেপটিক ট্যাংকে নেমে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- সাভারের হেমায়েতপুরের ঝাউচড়ের দক্ষিণ মেইটকা গ্রামের মো. আনিসুল হক (৪০) ও সাদিকুল ইসলাম (৩৯)। তারা পেশায় রাজমিস্ত্রি।

স্থানীয়রা জানান, শুক্রবার সকালে প্রবাসী লাল মিয়ার নির্মাণাধীন সেপটিক ট্যাংকের ভেতরে কাজ করতে নামেন এক নির্মাণ শ্রমিক। দীর্ঘ সময় অতিবাহিত হলেও তার কোনো সাড়াশব্দ না পেয়ে। অপর একজন শ্রমিক সেপটিক ট্যাংকে নেমে যায়। পরবর্তীতে দুজনেরই কোনো সাড়াশব্দ পাওয়া না গেলে স্থানীয়রা সাভার ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সেপটিক ট্যাংকের ভেতর থেকে অচেতন অবস্থায় ওই দুই নির্মাণ শ্রমিককে উদ্ধার করে। পরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ট্যানারি ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার পরিতোষ জানান, খবর পেয়ে অচেতন অবস্থায় দুই নির্মাণ শ্রমিককে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) জুয়েল মিয়া বলেন, দুইজনের মরদেহ হাসপাতাল থেকে উদ্ধার করা হয়েছে। এব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD