1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নরসিংদীর পলাশে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কয়রার উপকূলে নির্ঘুম রাতের হাতছানি ও আগাম প্রস্তুতির লড়াই মদনে সরকারি খাদ্য গুদামে বোরো ধান সংগ্রহ  ভার্চুয়ালীভাবে শুভ উদ্বোধন রাণীশংকৈলের ৭১’র বীরাঙ্গনা টেপরী রাণীর রাষ্ট্রীয় মর্যাদা শেষে, শেষকৃত্য সম্পন্ন ধামরাইয়ে ডিবির অভিযানে ৫৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎গৌরনদী প্রেসক্লাবের সদস্যদের সাথে পল্লী বিদ্যুতের নতুন ডিজিএম’র মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎গণঅধিকার পরিষদের গৌরনদী পৌর শাখার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত, ৬১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা আশুলিয়ায় ব্যবসায়ীর ওপর হামলা, চাঁদাবাজি ও স্বর্ণালংকার লুটের অভিযোগ চ্যানেল নাইন সাংবাদিক ফাহিমকে হুমকি, আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি

ধামরাই খালেদা জিয়া, তারেক রহমানের নামে মামলা ও সাজা বাতিলের দাবিতে জনসভা

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ১০৫ বার পড়া হয়েছে

সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপি’র সকল রাজবন্দিদের নামে দায়েরকৃত সকল মিথ্যা মামলা ও সাজা বাতিলের দাবিতে ঢাকার ধামরাইয়ে জনসভা করেছে বিএনপি, যুবদল ও ছাত্রদল। গতকাল ধামরাইয়ের চর ডাউটিয়া ও আতুল্লারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি খন্দকার আইয়ুবের সভাপতিত্বে এ জনসভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান বক্তা ছিলেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ।এ ছাড়া প্রধান অতিথির বক্তব্য দেন, কেন্দ্রীয় মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহাম্মেদ।

এ সময় আরও বক্তব্য দেন- পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আবু তাহের মুকুট, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আসিফুর রহমান খান মিলন, ঢাকা জেলা বিএনপি’র সাবেক প্রচার সম্পাদক সুনীল সাহা। সভায় বক্তারা খালেদা জিয়া ও তারেক রহমানের নামে দায়েরকৃত সকল মিথ্যা মামলা ও সাজা দ্রুত বাতিলের দাবি জানান। একই সঙ্গে গণহত্যাকারী স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসরদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ সভাপতি খুররম চৌধুরী টুটুল, সহ সভাপতি ইবাদুল হক জাহিদ, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহমেদ ফারুক, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সুজন, ধামরাই পৌর ছাত্রদলের সাবেক সভাপতি শিশির ফেরদৌস, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন রিমন প্রমুখ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD