1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেপ্তার আমতলীতে সাড়ে ৬ হাজার গাছের চারা ও ৩০ হাজার কেজি সার বিতরন কৃষিতে নতুন বিনিয়োগ সংস্কৃতির আলোচনায় গ্রো আপ এগ্রোটেক ‎জাতির কাছে ক্ষমা চেয়ে স্বাভাবিক জীবন যাপন করতে চায় আমজাদ দেওয়ান স্কুলের পাশে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা ম্যানহোলের খোলা গর্তে আতঙ্কিত পথচারী, ধামরাইয়ে বাড়ছে দুর্ঘটনা সাভার-আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে কঠোর অবস্থান: এমপি সালাউদ্দিন বাবু প্রধানমন্ত্রীর সফরে যোগ দিতে বেইজিং গেলেন তথ্যমন্ত্রী গৌরনদীতে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন গোবিন্দ মিস্ত্রি, সহায়তায় এগিয়ে আসার আহ্বান গৌরনদীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

মুন্সীগঞ্জে গজারিয়ায় দাবিকৃত চাঁদা না দেওয়ায় হোটেল ব্যবসায়ীকে পিটিয়ে আহত

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ১২৭ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জ জেলায় গজারিয়া উপজেলায় দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় সোহেল প্রধান (৩৬) নামে এক ব্যবসায়ীকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গজারিয়া উপজেলার জামালদী বাস স্ট্যান্ডের পাশে দারুচিনি রেস্টুরেন্ট এ ঘটনা ঘটে।

ওই দিন দুপুরে আহত ব্যবসায়ী সোহেল প্রধানের স্ত্রী রাবেয়া আক্তার রুবি দুজনের নাম অন্তভূক্ত করে অজ্ঞাত ৭থেকে ৮ জনের বিরুদ্ধে গজারিয়া থানায় একটি অভিযোগ দেন। আহত ব্যবসায়ী সোহেল প্রধান জানান, তিনি জামালদি বাস স্ট্যান্ড এলাকায় রেস্টুরেন্ট দিয়ে ব্যবসা করে আসছেন।

গজারিয়ায় উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের তেতৈতলা গ্রামের চাঁদাবাজ ও সন্ত্রাসী মো. আসিফ (২৫) বিভিন্ন সময় তার কাছে চাঁদা দাবি করে। এরই জেরে রবিবার সকাল সাড়ে ১১টার দিকে আসিফের নেতৃত্ব ৭ থেকে ৮ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে জামালদী এলাকায় তার প্রতিষ্ঠানের ভিতর প্রবেশ করে

৩০ হাজার টাকা চাঁদা দাবি করে।দাবিকৃত চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা লোহার রড ও হাতুড়ি দিয়ে এলোপাতাড়িভাবে পিটিয়ে গুরুতর আহত করেন। সোহেল প্রধানের

চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা রেস্টুরেন্টের ক্যাশ বক্সে থাকা বাজারের করার নগদ ৬৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়।পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন।

বিষয়টি জানতে অভিযুক্ত আসিফের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

এ ব্যপারে গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মাহবুবুর রহমান জানান, এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি,তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD