1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম :
রাজনৈতিক পরিচয় বদলে প্রভাব বিস্তারের অভিযোগ, গাংনীর কাজীপুরে আলোচনায় টুটুল ঐতিহাসিক গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আশুলিয়ায় জামায়াতের দোয়া ও স্মরণ সমাবেশ গৌরনদীতে নির্মাণাধীন ব্রিজ ধসে পড়ার ঘটনা তদন্তে ২ কমিটি আশুলিয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র থানা আহ্বায়ক কমিটি অনুমোদন জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা আর্জেন্টিনার স্কাল ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক দূত হলেন ডালটন জহির ভাইরাল ভিডিও ঘিরে আশুলিয়ার ধামসোনায় চাঞ্চল্য, নিরপেক্ষ তদন্তের দাবি ঢাকায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ফোরামের উপদেষ্টার ছেলের মৃত্যু গৌরনদীতে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ​জার্মানিতে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের ‘রক্তে জুলাই’: যুক্ত হচ্ছেন আসিফ মাহমুদ ও মোস্তফা সরয়ার ফারুকীসহ বিশিষ্টজনেরা

গৌরনদীতে নিত্যপণ্যের বাজার দর নিয়ন্ত্রনে রাখতে বসানো হল ন্যায্য মূল্যের বাজার

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ১৬৯ বার পড়া হয়েছে

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : নিত্যপণ্যের বাজার দর নিয়ন্ত্রনে রাখতে বৃহস্পতিবার সকাল থেকে বরিশালের গৌরনদী উপজেলার ৫টি স্পটে ন্যায্যমূল্যের ৫টি বাজার বসানো হয়েছে।

গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু আব্দুল্লাহ্ খান ওইদিন সকাল সাড়ে ৯টায় গৌরনদী বন্দর সংলগ্ন বালুর মাঠে বসানো বাজারটিতে পণ্য বিক্রয়ের কার্যক্রম শুরু করে দেয়ার মধ্যদিয়ে একযোগে ৫টি বাজারের শুভ উদ্বোধন করেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজিব হোসেন এ সময় সেখানে উপস্থিত ছিলেন।

জানাগেছে, গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু আব্দুল্লাহ্ খানের তত্বাবধানে উপজেলা টাস্কফোর্স কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা বাজারগুলো পরিচালনার দায়িত্ব পালন করছেন।

উপজেলার ঐতিহ্যবাহী গৌরনদী বন্দর সংলগ্ন বালুর মাঠ, টরকী বন্দর, মাহিলাড়া বাজার, বাটাজোর বাজার ও সরিকল বন্দরে নিত্যপন্যের ন্যয্য মূল্যের এ বাজার ৫টি বসানো হয়েছে।

এ বাজারে অলু প্রতি কেজী ৬৩ টাকা, পেয়াজ দেশী প্রতি কেজী ১১৭ টাকা ও ইন্ডিয়ান পেয়াজ প্রতিকেজী ১০৫ টাকা দরে বিক্রি করা হচ্ছে। এ ছাড়া স্থানীয় কৃষকের উৎপাদিত শাক-সবজি কৃষক নিজে নিয়ে এসে এ বাজারে বিক্রি করছে। ফলে ক্রেতারা বেশ সস্তায় টাটকা শাক-সবজি কিরতে পারছে।

উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোঃ মোর্শেদ হাসান ও মোঃ ফখরুল আবেদিন তানভীর বলেন, নিত্য পন্যের বাজার নিয়ন্ত্রনে রাখতে আমাদের এ উদ্যোগ। যতদিন বাজার মূল্য নিয়ন্ত্রনে না আসবে ততদিন আমাদের এ কার্যক্রম চলবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD