1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
উত্যক্তের প্রতিবাদ করায় গৌরনদীতে মাদ্রাসাছাত্রীকে মারধরের অভিযোগ ড্রেনের দেওয়াল ধসে শ্রমিকের মৃত্যু স্ত্রীর সঙ্গে অভিমান করে বিদ্যুতের টাওয়ারে উঠলেন যুবক প্রতিষ্ঠানের টেকসই সাফল্যে দূরদর্শী নেতৃত্ব ও উদ্ভাবনী চিন্তাই মূল চাবিকাঠি: মাওলানা মোঃ ইব্রাহীম গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের ৪ সমঝোতা পেলের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন নেইমার স্ত্রীর সঙ্গে অভিমান করে বিদ্যুতের খুঁটিতে যুবক, পৌনে ৩ ঘণ্টার চেষ্টায় উদ্ধার আশুলিয়ার শিমুলিয়ায় ইউপি সদস্যের বিরুদ্ধে রাস্তার গাছ কাটার অভিযোগ কালকিনিতে চেতনানাশক ইনজেকশন দিয়ে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

আশুলিয়ায় দোকানপাট ভাঙচুর ও লুটপাট

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১১৭ বার পড়া হয়েছে

মো. হাফিজ উদ্দিন, বিশেষ প্রতিবেদক : সাভারের আশুলিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কয়েকটি দোকানপাটে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে সন্ত্রাসীরা।

এ ঘটনায় রোববার (১৭ নভেম্বর) সকালে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা। এর আগে শনিবার গভীর রাতে আশুলিয়ার জামগড়া এলাকায় তাণ্ডব চালায় সন্ত্রাসীরা।

খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ সময় হামলায় আহত হয়েছেন অন্তত ছয়জন। ঘটনার পর থেকে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় সূত্র জানায়, ওই এলাকায় রাতে একদল অস্ত্রধারী সন্ত্রাসী একযোগে লাঠি সোটা নিয়ে বিভিন্ন দোকানপাটে হামলা চালিয়ে ভাঙচুর শুরু করে।

এ সময় বিভিন্ন দোকান থেকে টাকা পয়সাও লুটপাট করে। ভাঙচুর ও লুটপাটে বাধা দেয়ার সন্ত্রাসীরা এসময় ছয়জনকে পিটিয়ে জখম করে।

এলাকাবাসীর অভিযোগ, জামগড়া এলাকায় সন্ত্রাসী ও কিশোর গ্যাং সদস্যদের তাণ্ডবে ও ভয়াবহ নির্যাতনে প্রায়ই ঘটছে অনাকাঙ্ক্ষিত ঘটনা।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, তদন্ত করে দোষীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD