1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম :
মহতারপাড়া একাদশকে হারিয়ে চাতরী ফুটবল একাদশের শিরোপা জয় রাণীশংকৈলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: বেশি বেশি গাছ লাগানোর আহ্বান পলাশে আর্জেন্টিনা সমর্থকদের ৩০০ ফুট পতাকা নিয়ে মিছিল সুন্দরবনে নিষিদ্ধ সময়ে মাছ শিকার ৪ জেলে সহ ২ নৌকা আটক ধামরাইয়ে প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন গৌরনদীতে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ গোলাকান্দাইলে পুলিশ-র‍্যাবের যৌথ অভিযান, ফেন্সিডিলসহ ৯ মাদকসেবী গ্রেফতার সীমান্তে হত্যা বন্ধে দৃঢ় পদক্ষেপের দাবি, রাণীশংকৈলে জামায়াতসহ ১১ দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের উদ্ভাবনী শিক্ষায় দীক্ষিত হতে হবে: এমপি আবুল কালাম নিজেও দুইবার চীন সফর করেছি, ঠাকুরগাঁওয়ের উন্নয়নে চীনের সহযোগিতা চাই —মির্জা ফখরুল

গৌরনদীতে আ.লীগ নেতার রাইস মিলে অভিযান, অস্ত্রসহ গ্রেপ্তার ২

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ১৬০ বার পড়া হয়েছে
আ.লীগ নেতার রাইস মিলে অভিযান, গ্রেপ্তার ২

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি || বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সীর মালিকানাধীন অটোরাইস মিলে অভিযান চালিয়ে দুই কর্মচারীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

সোমবার (১৮ নভেম্বর) দুপুরে মামলা দায়েরের পর গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার দুজন হলেন, উপজেলার বার্থী গ্রামের আমির সরদারের ছেলে জাহিদ হাসান (২৪) ও জয়পুরহাট সদরের ধারকিরশিদার গ্রামের মৃত সবদুল প্রধানের ছেলে শাহিনুর প্রধান (২৭)।

গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে এলাহী এগ্রো অটোরাইস মিলে গৌরনদী ক্যাম্পের সেনাবাহিনী ও মডেল থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে।

এ সময় মিলের ভেতরে বৈদ্যুতিক সাব স্টেশনের পাশে মাটির নিচ থেকে দুটি রামদা, দুটি চাইনিজ কুড়াল, একটি ছোরা বের করা হয়। এসময় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, সোমবার দুপুরে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD