1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৬ মে ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
লন্ডনে রাষ্ট্রপতির সঙ্গে সুদানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যৌন নিপীড়ন মামলায় আত্মসমর্পণ করলেন ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২৫ নরসিংদী স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার আশুলিয়ায় ফুটপাত দখল, জামগড়া থেকে চৌরাস্তা হকারদের নিয়ন্ত্রণে ‎গৌরনদীতে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন: ৬১৩ পরিবার অন্তর্ভুক্ত ‎ গৌরনদীতে মেয়র হিসেবে এ্যাডভোকেট এস. এম. মনিরুজ্জামানকে দেখতে চায় পৌরবাসী রাণীশংকৈলে ৪ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষক কিশোর গ্রেপ্তার সাভার-আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান, ইয়াবাসহ গ্রেফতার ৫ মুন্সীগঞ্জ পৌরসভার করবৃদ্ধির প্রতিবাদে নাগরিক-বন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত

হাত ধরা সঙ্গীর পরিচয় প্রকাশ করলেন পরীমনি

অনলাইন ডেস্কঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ২৪৫ বার পড়া হয়েছে

ঢাকাই শোবিজের আলোচিত নাম পরীমনি। তাকে ঘিরে আলোচনা-সমালোচনার শেষ নেই। আবারও প্রেমের সম্পর্কে জড়িয়েছেন- এমনটাই গুঞ্জন ছড়িয়েছে হঠাৎ করে। অবশ্য গুঞ্জনের শুরুটা পরীর হাত ধরেই।

সোমবার (১৮ নভেম্বর) ভোর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করে পরী জানিয়েছেন, ‘হ্যাঁ, আমি আবারো প্রেমে পড়েছি।’ আর অভিনেত্রীর এই পোস্টের পর থেকেই শুরু হয় ব্যাপক আলোচনা।

অনেকেই ধারণা করছেন, পরীমনি নতুন সম্পর্কের দিকে এগিয়ে যাচ্ছেন। তবে একদিন না যেতেই বিষয়টি ঠাট্টা বলে জানান দিলেন পরী।

এর আগে গতকাল ফেসবুকে পোস্ট করা পরীর ভিডিওতে দেখা যায় চলন্ত গাড়ির জানালায় ঘড়ি পরা এক পুরুষের হাতের ওপর হাত রেখেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘হ্যাঁ, আমি আবারও প্রেমে পড়েছি।’ ব্যক্তিগত আইডিতে পোস্ট করা রিলসটি তার পেজে শেয়ার করলে সেখানে শুরুতে নেতিবাচক মন্তব্য দেখা যায়। পরে সেসব মন্তব্য মুছে ফেলেন তিনি।

 

ঘটনা জানতে যোগাযোগ করা হলে সাড়া দেননি পরীমনি। অনেকেই ধারণা করছিলেন নতুন কোনো পণ্য বা সেবা প্রতিষ্ঠানের প্রচারণাও হতে পারে। আবার অনেকে ভাবছিলেন, একাকী নারীর প্রেমে জড়ানো বিচিত্র কোনো বিষয় নয়।

পরীমনির ওই পোস্ট মন্তব্য করেছেন ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও প্রিয়জনেরা। বেশির ভাগ অনুসারী তাকে অভিনন্দন জানিয়েছেন। লিখেছেন, ‘ভালোবাসা সুন্দর।’ কেউ বলেছেন, ‘ভালোবাসা ছাড়া বাঁচা মুশকিল। ভালোবাসা তোমার জন্য।’ কেউ বলেছেন, ‘পরীরা বারবার প্রেমে পড়ে। উঠতে বসতে পড়ে।’

তবে সোমবার রাতে পরীমনি প্রকাশ করেন পুরো ভিডিওটি। সেখানে দেখা যায় ওই ব্যক্তি পরীমনির নতুন কস্টিউম ডিজাইনার। বিষয়টি যে মজা ছিল সেটি উল্লেখ করে অভিনেত্রী ক্যাপশনে লেখেন, ‘প্রাংকটা কি একটু বেশি হলে গেছিল?’

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD