1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে বসতবাড়িতে আগুন, কলোনির ১০টি রুম পুড়ে ছাই মুন্সীগঞ্জে নৌ পুলিশের অভিযানে ৭০ কেজি জাটকা জব্দ ধামরাইয়ে পাঁচ ইটভাটায় ২৪ লাখ টাকা জরিমানা, একটির চিমনি ধ্বংস নরসিংদী মব সৃষ্টির অবসান ঘটিয়ে প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস স্বপদে বহাল মুন্সীগঞ্জে লৌহজংয়ে চোর সন্দেহে গণপিটুনিতে আহত দুই যুবকের মৃত্যু বেড়িবাঁধের আশ্রয়েও জুটল না নিরাপত্তা: লোনা পানির প্রতিবাদ করায় ভূমিহীন নারীকে মারপিট ধামরাই থানায় যানবাহনের সংকটে কাংখিত সেবা দিতে হিমশিম খাচ্ছে পুলিশ পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানালেন আলহাজ্ব মোঃ ইসরাফিল হোসেন ইরানে মার্কিন স্থলবাহিনী পাঠানোর সম্ভাবনা উড়িয়ে দেননি ট্রাম্প কুমিল্লায় বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেমিনার ও ইফতার মাহফিল

গাজীপুরে ‘ভোরের পাখি’ সংগঠনের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ২২২ বার পড়া হয়েছে

উৎপল রক্ষিত, গাজীপুর প্রতিনিধি :
গাজীপুরে বর্ণাঢ্য আয়োজনে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে শরীর চর্চা বিষয়ক সংগঠন ভোরের পাখি এর তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নির্ভানা রিসোর্টে এ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্যায়াম করি, সুস্থ থাকি এই প্রতিপাদ্যকে সামনে রেখে শরীর চর্চা বিষয়ক এ সংগঠনটি ২০২১ সালের ১৮ই মে যাত্রা শুরু করে । বর্তমানে এর সদস্য সংখ্যা প্রায় একশোর মত। সংগঠনটি সকালে শরীর চর্চা ছাড়াও বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালনা করে থাকে।

ইতিমধ্যে এটি সমাজ সেবামূলক কাজের মাধ্যমে সকলের দৃষ্টি আকর্ষনে সক্ষম হয়েছে। সংগঠনের সদস্যরা বিভিন্ন মসজিদ মাদ্রাসায় অনুদান, দুস্থ ব্যক্তিদের আর্থিক সহযোগিতা, বন্যার্তদের জন্য অর্থনৈতিক সহযোগিতা, বৃক্ষরোপণ কর্মসূচি, স্কুল কলেজের শিক্ষার্থীদের বিভিন্ন সহযোগিতা করা এবং সমাজের পিছিয়ে পড়া লোকদেরকে নানাভাবে সাহায্য সহযোগিতা করছে। এছাড়াও শারীরিক সুস্থতা মেধা,মেধা ও মনন বিকাশে তারা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ট্যুর করে থাকে।

সংগঠনটির তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান শুক্রবার নির্ভানা রিসোর্টে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুভ সূচনা করা হয়। পরে কুরআন তেলাওয়াত এবং বেলুন উড়িয়ে দিনের অনুষ্ঠান উদ্বোধন করা হয়। এরপর সকাল থেকে দুপুর পর্যন্ত বেলুন ফুটানো খেলা, প্রীতি ফুটবল ম্যাচ, সুইমিংপুলে সাঁতার কাটা সহ নানা ধরনের ইভেন্ট পরিচালনা করা হয়। পরে জুমার নামাজ ও দুপুরের খাবারের বিরতির পর শুরু হয় আলোচনার সভা, রেফেল ড্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সংগঠনের সভাপতি আলহাজ্ব আইন উদ্দিন বরকত টুটুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম মুক্তাদির।

সংগঠনের সেক্রেটারি রেজাউল করিম রেজার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী এবং জাহানারা বিজনেস পয়েন্ট এর স্বত্বাধিকারী মোঃ জাহাঙ্গীর আলম, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সুরুজ আহমেদ, বাসন থানা কৃষকদলের সভাপতি আতাউর রহমান, সাংবাদিক মোঃ হাজিনুর রহমান শাহীন ও প্রতাপ কুমার গোপ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের সদস্য সচিব আলতাফ হোসেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি সংগঠনের প্রতিষ্ঠাতা গোলাম মুক্তাদির বলেন, শরীর চর্চা করে সুস্থ থাকার জন্যই এই সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়। তিনি বলেন, আমাদের দেশে চল্লিশ বছরের পরে বেশিরভাগ মানুষ বুড়ো হয়ে যায়। আমাদের যাতে এই অবস্থা না হয় সেজন্য ব্যায়ামের মাধ্যমে সুস্থ ও দীর্ঘ জীবন লাভ করার উদ্দেশ্যে আমরা সংগঠনের মাধ্যমে প্রতিদিন শরীরচর্চা করে থাকি। এছাড়াও এ সংগঠনের মাধ্যমে নানা ধরনের সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে যেমন খুশি তেমন বলা প্রোগ্রামে গান, কবিতা, কৌতুক এবং ছড়া উপস্থাপন করেন সংগঠনের সদস্যরা। এদের মধ্যে ছিলেন, মাওলানা ওয়াহিদুজ্জামান, দেলোয়ার হোসেন, আলমগীর হোসেন, মোশাররফ হোসেন, প্রফেসর কাওসার, রমজান, এডভোকেট সিদ্দিক, শাহ আলম, কামরুজ্জামান, বারি, মহসিন, আরিফ বিল্লাহ, মুস্তাফিজ, ফরিদ প্রমুখ।

সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ আলীর নেতৃত্বে এক ঝাক নিবেদিত প্রাণ কর্মীদের সার্বিক প্রচেষ্টায় অনুষ্ঠানটি সফলভাবে সুসম্পন্ন হয়। শেষে অনুষ্ঠানের অতিথি বৃন্দ এবং সদস্যদের মধ্যে বিশেষ পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে ও রেফেল ড্র বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD