1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
​জাতীয় পর্যায়ে অনন্য স্বীকৃতি: দেশসেরা শিক্ষিকা হলেন ঠাকুরগাঁওয়ের মালেকা মোকররমা সুন্দরবনে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক নানা আয়োজনে নরসিংদীতে জুলাই শহীদ দিবস উদযাপন বাউল গানের প্রতি ভালোবাসা থেকে স্বপ্নপূরণ: মুক্তা সরকার ও জুলেখা সরকারের সঙ্গে এক মধুর অধ্যায় বিচ্ছেদ গানের কণ্ঠে শ্রোতাদের হৃদয় জয় করছেন জুলেখা সরকার আমতলীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহিদ দিবস কয়রায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল গংগাচড়ায় ব্রিজ দেবে যাওয়ায় চরম দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবিতে এলাকাবাসী গৌরনদীতে ১৬ জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গৌরনদীতে ‘১৬ জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা

গৌরনদীতে জেলা প্রশাসকের পরিদর্শন

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ১৪৮ বার পড়া হয়েছে

গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ মো. শফিকুল ইসলাম :
বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের কার্যক্রম পরিদর্শন এবং মডেল পাঠাগার ও গৌরনদী ক্লাব এন্ড সোসাইটির উদ্বোধন করেছেন বরিশাল জেলা প্রশাসক জনাব, মোহাম্মদ দেলোয়ার হোসেন, আর এ উদ্বোধন কার্যক্রম হয়েছে বরিশালের গৌরনদী উপজেলায়।

গতকাল মঙ্গলবার প্রথমেই গৌরনদী বাটাজোর ও গৌরনদী বন্দরে কৃষক কর্ণারের মাধ্যমে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি কার্যক্রমের পরিদর্শন করা হয়। এরপরই গৌরনদী মডেল থানা, পৌরসভার কার্যক্রম পরিদর্শন ও গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজ পরিদর্শন এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে একদিনে নামজারী সেবা গ্রহিতাদের সাথে মতবিনিময় করেন তিনি।

এসময় সেবা গ্রহিতাদের হাতে একদিনে সম্পন্ন নামজারির কাগজ তুলে দেন এবং এ কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন সেবা গ্রহিতারা, পরবর্তীতে গৌরনদী মডেল পাঠাগার ও গৌরনদী ক্লাব এন্ড সোসাইটির উদ্বোধন করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার জনাব, আবু আবদুল্লাহ খান, সহকারী কমিশনার ভূমি জনাব, মো. রাজিব হোসেন, মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD