
সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফা,বিএনপির সম্মানিত চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভিশন,২০৩০,বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান কর্তৃক রাষ্ট্র মেরামতের ৩১দফা বাস্তবায়নের লক্ষে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।

সানোড়া ইউনিয়নের যুবদল, ছাত্র দল ও বিএনপির অঙ্গসংগঠনের আয়োজনে শুক্রবার (২৯নভেম্বর) বিকালে শোলধন দারুল ইসলামীয়া মাদ্রাসা মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সানোড়া ইউনিয়নের ঢাকা জেলা মহিলা দল সিনেট সদস্য ও আহবায়ক সাবিনা ইয়াসমিন সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা জেলা যুব দলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ।
এ সময় আরো উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ জলিল,ধামরাই পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আবু তাহের, ঢাকা জেলা বিএনপির সাবেক সহসভাপতিভাব্দুর রহমান,ঢাকা জেলা যুব দলের সাবেক অর্থসম্পাদক জালাল উদ্দীন, ধামরাই থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম জাহিদ সহ বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী উপস্থিত ছিল।
সার্বিকসহযোগিতা ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি এবাদুল হক জাহিদ,ঢাকা জেলা উত্ত্র ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ইসমাইল হোসেন সুমন।