1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানালেন আলহাজ্ব মোঃ ইসরাফিল হোসেন ইরানে মার্কিন স্থলবাহিনী পাঠানোর সম্ভাবনা উড়িয়ে দেননি ট্রাম্প কুমিল্লায় বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেমিনার ও ইফতার মাহফিল মুন্সীগঞ্জে প্রেমের টানে চীনা যুবক, মুসলিম রীতিতে বিয়ে মুন্সীগঞ্জে টেন্ডার জমা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ধামরাইয়ে জোরপূর্বক জমি দখলে রাখার অভিযোগ, বারংবার বিচারেও মিলছে না সমাধান বিএনপি দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছে : ড. মঈন খান ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩ মুন্সীগঞ্জে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১ আগামী দিনে কাজের মধ্য দিয়ে প্রমান করব, মেয়র মজিবুর রহমান

ধামরাই রাতের অন্ধকারে কৃষকের জমির মাটি লুট

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৪ বার পড়া হয়েছে

সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে রাতের অন্ধকারে কৃষকের ফসলসহ জমির মাটি লুটের অভিযোগ উঠেছে সেলিম খান নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে।

বুধবার (০৪ ডিসেম্বর) রাতে ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়নের ০১ নং ওয়ার্ডে এঘটনা ঘটে। এবিষয়ে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার ও ধামরাই থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী আজিজুর রহমান। অভিযোগ সূত্রে জানা যায়, আজিজুর রহমান ৩১ শতাংশ জমিতে সরিষা আবাদ করেছেন। বুধবার রাতে সেলিম খান নামে এক মাটি ব্যবসায়ী জোড়পূর্বক ফসলসহ জমির মাটি কাটা শুরু করে।

এসময় সেলিম খানকে বাধা দিতে গেলে সে লাঠিসোঁটা নিয়ে কৃষক আজিজুর রহমানকে মারতে আসে। আজিজুর রহমান রাতেই সেলিম খানকে বিবাদী করে ধামরাই থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ মাটি কাটা বন্ধ করে দেয়। কিন্তু ঘটনাস্থল থেকে ভেকু সরায়নি অভিযুক্ত সেলিম।এব্যাপারে ভুক্তভোগী আজিজুর রহমান বলেন, আমার মালিকানাধীন জমি থেকে সেলিম খান জোড়পূর্বক মাটি কেটে নিয়ে যাচ্ছে আমি বাধা দিলে আমাকে প্রাণনাশের হুমকি দেয়।

অভিযুক্ত সেলিম বলেন, ওই জমির মালিক আমি। থানা থেকে ফোন দিয়েছিলো আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। থানায় কাগজপত্র নিয়ে যেতে বলেছে আমি রবিবার পর্যন্ত সময় নিয়েছি। এবিষয়ে ধামরাই থানার পুলিশ পরিদর্শক (ওসি) মনিরুল ইসলাম জানায়, মাটি কাটা বন্ধ রাখা হয়েছে। উভয়পক্ষকে জমির কাগজ নিয়ে থানায় আসতে বলা হয়েছে।

ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মো. মামনুন আহমেদ অনীক বলেন, কৃষি জমির মাটি কাটা আইনত অবৈধ। এব্যাপারে একটি অভিযোগ পেয়েছি, অভিযুক্তিকে মাটি কাটা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD