1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্নীতি দমন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: অ্যাটর্নি জেনারেলের কাছে আইনি পরামর্শ নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় আত্মস্বীকৃত অপরাধীর বিচারে বিলম্ব মানে অন্যায়ের পক্ষ নেওয়া: জামায়াত আমির গৌরনদীতে ঝড়ে, ঘরের উপর গাছ পড়ে নিহত-১ ধামরাইয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাভারের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হাজী কফিল উদ্দিন আর নেই জঙ্গল ছলিমপুরের বাসিন্দাদের এখনই উচ্ছেদ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নেইমারের ইনজুরি নিয়ে নতুন তথ্য দিলেন কোচ আনচেলত্তি বগুড়ায় ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ১০ চকরিয়ায় প্রেমিক-প্রেমিকাকে পেটানোর ঘটনায় এসআই আরকান প্রত্যাহার

তিতাসের জগতপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাসের জগতপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল সোমবার বিকেলে উপজেলার জগতপুর ইউনিয়নের সাগরফেনা গ্রামের মাঠ প্রাঙ্গণে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জগতপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক মো.আক্তারুল হক মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিতাস উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক হাজী মকবুল হোসেন।

জগতপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো.নুরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন ,উপজেলা বিএনপি সদস্য আবুল হোসেন বুলবুল, ডাঃ আবু নাছের ভূঁইয়া,জগতপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক মো.হাবিবুর রহমান,সদস্য মোরশেদ আলম,জগতপুর ইউনিয়ন বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মো. ছাত্তার মিয়া,উপজেলা জাসাসের আহবায়ক মো.সামির হোসেন,সিনিয়র যুগ্ন-আহবায়ক আল-আমিন প্রধান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক হাজী মোহসীন খান,জগতপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক তোফাজ্জল হোসেন তবিল, যুগ্ম-আহ্বায়ক মো. রুহুল আমিন,মো.রফিকুল ইসলাম,মাসুদ করিম,জগতপুর ইউনিয়নের কৃষক দলের আহবায়ক খোকন মিয়া, সদস্য সচিব আবু হাসান ভূইয়া ,সিনিয়র সহ-সভাপতি কানন আহমেদ,জগতপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি বিল্লাল হোসেন, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মফিজুল ইসলাম খান,৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. নাছির উদ্দিন ভূইয়া,জগতপুর ইউনিয়ন ছাত্রদল নেতা সাজিদুল ইসলাম ( সাজিদ)সহ ওয়ার্ডের প্রবীণ নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বিশাল মিছিল নিয়ে উপস্থিত হলেন ৬নং ওয়ার্ডে বিএনপির সভাপতি প্রার্থী মো. মনিরুজ্জামান ও বাচ্চু মিয়া। পরবর্তীতে নেতৃবৃন্দের সাথে আলোচনা সাপেক্ষে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক পদে নির্বাচিত নেতাদের নাম ঘোষণা করা হবে । পরে সভার সভাপতি মো.আক্তারুল হক মাষ্টারের বক্তব্য শেষে সভার সমাপ্তি ঘোষণা করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD