1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  7. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  8. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  9. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  10. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  11. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  12. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  13. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  14. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  15. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  16. spbijoy441@gmail.com : Poresh Chandro Bormon : Poresh Chandro Bormon
  17. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
হারানো বিজ্ঞপ্তি গৌরনদীতে ১০ লাখ টাকা দাবি, বৃদ্ধাকে পিটিয়ে আহত করার অভিযোগ গৌরনদীর সুন্দরদীতে তরুণদের জন্য খেলার মাঠ, ব্যাডমিন্টন কোর্ট নির্মাণের উদ্যোগ সিলেটের ফোক গানের হাল ধরতে যাচ্ছেন মনসুর সানী আব্দুল করিম, দুর্বিন শাহ ও রাধা রমণের পর নতুন প্রজন্মের কণ্ঠে সিলেটি ফোক আগৈলঝাড়ায় মাদকের বিরুদ্ধে ওসি মাসুদ খান’র হুঁশিয়ারি: ‘হয় আমি থাকব, নয় মাদক থাকবে’ বার্থী উলূমের দ্বীনিয়া নূরানী হাফেজী ও কওমি মাদ্রাসায় দোয়া ও ফ্রিজ প্রদান গৌরনদীতে ডিবি পুলিশের অভিযানে ৪ হাজার পিছ ইয়াবাসহ শীর্ষ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়ায় সাবেক ছাত্রলীগ-যুবলীগের ৪৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৫ গৌরনদীতে স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা নির্বাহী কর্মকর্তার দুই শতাধিক কর্মী নিয়ে পরিচ্ছন্নতা অভিযান গৌরনদীর বার্থীতে চেয়ারম্যান পদপ্রার্থী শরীফ সাহাবুব হাসানের গণসংযোগ

ফুলবাড়ীতে তারুণ্যের পিঠা উৎসব অনুষ্ঠিত

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ নানা বয়সি মানুষের সমাগম, বাহারি পিঠার ঘ্রান ও উৎস মুখোর পরিবেশে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হলো তারুণ্যের পিঠা উৎসব ২০২৫।

‘‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত (৬ ফেব্রুয়ারী) বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলা সভা কক্ষে তারুণ্যর পিঠা উৎসব উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো.আল কামাহ তমাল ও পৌর প্রশাসক ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম, উপজেলা প্রশাসেন বিভিন্ন স্তরের কর্মকর্তাসহ পিঠা উৎসবে অংশ নেয়া বিভিন্ন প্রতিষ্ঠানের ও উদ্যোক্তা ও অংশগ্রহনকারীরা।

তারুণ্যের পিঠা উৎসবে উপজেলার বিভিন্ন এলাকার ২০টি স্টল প্রায় ১ শত পদের পিঠার পরশা সাজিয়ে বসে। পিঠা গুলোর মধ্যে রয়েছে, ভাপা পিঠা, চিতই পিঠা, ঝাল পিঠা, মালপোয়া, মেড়া পিঠা, মালাই পিঠা, মুঠি পিঠা, আন্দশা, কুলশি, কাটা পিঠা, কলা পিঠা, খেজুরের পিঠা, ক্ষীর কুলি, গোকুল পিঠা, গোলাপ ফুল পিঠা, লবঙ্গ লতিকা, রসফুল পিঠা, সুন্দরী পাকান, সরভাজা, পুলি পিঠা, পাতা পিঠা, পাটিসাপটা, পাকান পিঠা, নারকেলের সেদ্ধ পুলি, নারকেল জিলাপি, তেজপাতা পিঠা, তেলের পিঠা, তেলপোয়া পিঠা, চাঁদ পাকান পিঠা, ছিট পিঠা, পানতোয়া, জামদানি পিঠা, হাঁড়ি পিঠা, ঝালপোয়া পিঠা, ঝুরি পিঠা, ছাঁচ পিঠা, ছিটকা পিঠা, চিতই পিঠা, দুধ চিতই, বিবিখানা, চুটকি পিঠা, চাপড়ি পিঠা, ঝিনুক পিঠা, সূর্যমুখী পিঠা, ফুল পিঠা, বিবিয়ানা পিঠা, সেমাই পিঠা, নকশি পিঠা, নারকেল পিঠা, নারকেলের ভাজা পুলি, দুধরাজ, ফুলঝুরি পিঠাসহ আরও বাহারি পিঠা। নানান রকমের বৈচিত্রময় স্বাদের এসব পিঠা ভোজনরসিকদের রসনায় জোগায় ব্যতিক্রমী আনন্দ। তারুণ্যের পিঠা উৎস মেলা সকাল ৯টায় শুরু হয়ে চলে সন্ধ্যা ৭টা পর্যন্ত।

উপজেলা নির্বাহী অফিসার মীর মো. আল কাহাম তমাল বলেন, নানা কারণে এখন আর গ্রামে-গঞ্জে সেভাবে পিঠা উৎসব হয় না। সেই উৎসব এখন নানা আনুষ্ঠানিকতায় অনুষ্ঠিত হচ্ছে। অত্যন্ত এই উৎসবের কারণে আমরা আমাদের গ্রামের সেই পিঠাপুলির ঘ্রাণ নিতে পারছি, স্বাদ নিতে পারছি।

বিভিন্ন সংগঠন, শিক্ষার্থীরাসহ সরকারি দপ্তর এ পিঠা উৎসবে অংশ গ্রহন করেছে। আমার তরুণ উদ্যোক্তাদের আগ্রহী করে গড়ে তোলার চেষ্টা করছি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD