1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পিতার বিরুদ্ধে ৭ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ ফুলবাড়ীতে রাস্তা ও ড্রেন সংস্কারের দাবিতে মানববন্ধন ডিবি (উত্তর) এর অভিযানে মাদকসহ গ্রেফতার ৪ ধামসোনা ইউনিয়নে মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি ইসরাফিল হোসেন ‎গৌরনদী প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকি: দ্রুত গ্রেপ্তার দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ম্যাচ শুরুর আগেই টাইগার শিবিরে দুঃসংবাদ ধামরাইয়ে সীসা কারখানায় অভিযান: জরিমানা, মেশিন জব্দ, কার্যক্রম বন্ধ সরাইলে হাসপাতালের ভবন নির্মাণ কাজ বন্ধ: স্বাস্থ্যসেবা ব্যাহত ফুলবাড়ীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ এস এস পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও প্রতিষ্ঠাতার ৩৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

কিশোরগঞ্জে ট্রাকের চাপায় পা হারালো বৃদ্ধ

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে রেয়াজ উদ্দীন নামে ৭০ বছরের এক বৃদ্ধ তার ডান পা হারিয়েছে।

রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৪ টায় থানা মোড়স্থ অটো সিএনজি স্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।আহত রেয়াজ উদ্দিন পুটিমারী ইউনিয়নের দক্ষিণ ভেড়ভেড়ী ধাপেরডাঙ্গা গ্রামের মৃত জছোর উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা থেকে আলু বোঝাই করে ঢাকা মেট্রো-ট ১২-০১৫৩ ট্রাকটি ঢাকার উদ্দেশ্য রওনা হয়। ট্রাকটি থানা মোড়ে অটো সিএনজি স্ট্যান্ডে পৌঁছালে অপরদিক থেকে বাইসাইকেলে আসা বৃদ্ধকে ধাক্কা দেয়। এসময় ট্রাকের সামনের চাকায় পড়ে বৃদ্ধের ডান পায়ের নিচের অংশ পিষ্ট হয়ে যায়।

আহত বৃদ্ধকে স্থানীয় লোকজন উদ্ধার করে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থা অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাক চালক পালিয়ে গেছে, ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD