1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ফেসবুকে ফেক আইডি দিয়ে সংগঠিত অপপ্রচার দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি। ‎গৌরনদীতে বোতলজাত তেল ভরতে গিয়ে বাইকে আগুন, বাইকার দগ্ধ পিতার বিরুদ্ধে ৭ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ ফুলবাড়ীতে রাস্তা ও ড্রেন সংস্কারের দাবিতে মানববন্ধন ডিবি (উত্তর) এর অভিযানে মাদকসহ গ্রেফতার ৪ ধামসোনা ইউনিয়নে মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি ইসরাফিল হোসেন ‎গৌরনদী প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকি: দ্রুত গ্রেপ্তার দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ম্যাচ শুরুর আগেই টাইগার শিবিরে দুঃসংবাদ ধামরাইয়ে সীসা কারখানায় অভিযান: জরিমানা, মেশিন জব্দ, কার্যক্রম বন্ধ সরাইলে হাসপাতালের ভবন নির্মাণ কাজ বন্ধ: স্বাস্থ্যসেবা ব্যাহত

নরসিংদীতে হাসিনার ফাঁসির দাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ
নরসিংদীতে স্বৈরাচার শেখ হাসিনা সহ তার দোসরদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে নরসিংদী জেলা ছাত্রদল। সোমবার বিকেলে নরসিংদী জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুবায়ের আহমেদ তুষারের নেতৃত্বে কয়েক শতাধিক ছাত্রদলের নেতাকর্মীরা এই বিক্ষোভ মিছিল করেন।

বিক্ষোভ মিছিলটি নরসিংদী শহরের ডাকবাংলোর সামনে থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে পৌরসভার সামনে গিয়ে শেষ হয়। মিছিলে নেতাকর্মীরা খুনী হাসিনা, ছাত্রলীগ, যুবলীগের বিচারের দাবিতে বিভিন্ন প্লাকার্ড প্রদর্শন ও বিক্ষোভ সমাবেশ করে।

বিক্ষোভ সমাবেশে ছাত্রদল নেতারা বলেন, ছাত্রদল দেশের সকল আন্দোলন সংগ্রামে প্রথম সাড়িতে ছিলেন। ২৪ এর গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনাকে হটানোর আন্দোলনে ছাত্রদল কর্মীরা প্রাণ দিয়েছে, রক্ত জড়িয়েছে। কিন্তু স্বৈরাচারের দোসররা এখন ও বহাল তবিয়তে রয়েছে। হাজার ছাত্র হত্যাকারী খুনি শেখ হাসিনার এখনও বিচার হয়নি। আমরা অবিলম্বে খুনি শেখ হাসিনার ফাঁসি দাবি করছি। পাশাপাশি এই খুনির দোসর ছাত্রলীগ ও যুবলীগকেও বিচারের আওতায় আনার দাবি করছি।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক রুবেল প্রধান, সাবেক সদস্য মাছুম, তাঁতবোর্ড শাখা ছাত্রদলের আহবায়ক সাইদুল ইসলাম অপু, ছাত্রদল নেতা ফাতিন, এস কে পারভেজ, সিহাব,তানিম, বিজয়, নরসিংদী সরকারি কলেজ ছাত্রদল নেতা মাইদুল, ছাত্রনেতা তালহা, সাকিব প্রমুখ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD