1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
পিতার বিরুদ্ধে ৭ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ ফুলবাড়ীতে রাস্তা ও ড্রেন সংস্কারের দাবিতে মানববন্ধন ডিবি (উত্তর) এর অভিযানে মাদকসহ গ্রেফতার ৪ ধামসোনা ইউনিয়নে মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি ইসরাফিল হোসেন ‎গৌরনদী প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকি: দ্রুত গ্রেপ্তার দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ম্যাচ শুরুর আগেই টাইগার শিবিরে দুঃসংবাদ ধামরাইয়ে সীসা কারখানায় অভিযান: জরিমানা, মেশিন জব্দ, কার্যক্রম বন্ধ সরাইলে হাসপাতালের ভবন নির্মাণ কাজ বন্ধ: স্বাস্থ্যসেবা ব্যাহত ফুলবাড়ীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ এস এস পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও প্রতিষ্ঠাতার ৩৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

ধামরাই ৮ বছরের শিশু ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাই উপজেলায় মাদ্রাসা ছাত্রীকে (৮) গাছ থেকে বড়ই পারার কথা বলে ডেকে নিয়ে ধর্ষণের ঘটনায় আবুল হোসেন (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ধামরাই থানা পুলিশ।

রবিবার দিবাগত রাতে ধামরাই থানার উপ পরিদর্শক মো. আতাউল বাবু ধর্ষনের অভিযোগে আবুল হোসেনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আবুল হোসেন ধামরাই উপজেলার সুয়াপুর ইউনিউয়নের শিয়ালকুল গ্রামের মৃত কোরবান আলীর ছেলে।

ধামরাই থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার (১৬ ফেব্রুয়ারি ) বিকেলে আবুল হোসেন ভিক্টিমকে বড়ই পাড়ার কথা বলে ডেকে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি এলাকার স্থানীয়রা জানলে আবুল হোসেনকে আটক করে গণধোলাই দেয়। পরে পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্ত ধর্ষককে আটক করে থানায় নিয়ে যায়।

শিশুটির মা জানায়, তার মেয়েকে অভিযুক্ত আবুল ফুসলিয়ে নিজ বাসায় নিয়ে যায়। পরে তাকে ধর্ষণ করে। আমার মেয়ের চিৎকারে আশেপাশের লোকজন এসে আবুলকে আটক করে পুলিশে সোপর্দ করে। আমি খবর পেয়ে মেয়েকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়।

এ বিষয়ে ধামরাই থানার উপ পরিদর্শক মোঃ আতাউল বাবু জানান আমরা সংবাদ পেয়ে অভিযুক্ত আবুল হোসেনকে জনতার কাছ থেকে আটক করে থানায় নিয়ে আসি। আবুল হোসেন কে গণধোলাই দেওয়ায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD