1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম :
পিতার বিরুদ্ধে ৭ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ ফুলবাড়ীতে রাস্তা ও ড্রেন সংস্কারের দাবিতে মানববন্ধন ডিবি (উত্তর) এর অভিযানে মাদকসহ গ্রেফতার ৪ ধামসোনা ইউনিয়নে মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি ইসরাফিল হোসেন ‎গৌরনদী প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকি: দ্রুত গ্রেপ্তার দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ম্যাচ শুরুর আগেই টাইগার শিবিরে দুঃসংবাদ ধামরাইয়ে সীসা কারখানায় অভিযান: জরিমানা, মেশিন জব্দ, কার্যক্রম বন্ধ সরাইলে হাসপাতালের ভবন নির্মাণ কাজ বন্ধ: স্বাস্থ্যসেবা ব্যাহত ফুলবাড়ীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ এস এস পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও প্রতিষ্ঠাতার ৩৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

মদনে মাইক্রোবাসের চাপায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

নেত্রকোনা প্রতিনিধি, হাবিবুর রহমান : নেত্রকোনার মদনে তাবাসসুম (৭) নামের এক শিক্ষার্থী মাইক্রোবাসের চাপায় নিহত হয়েছে। গত শুক্রবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মৃত্যুবরণ করেছে।

এর আগে একই দিন বিকাল ৩টার দিকে জাহাঙ্গীরপুর ব্রাক অফিসের সামনে মদন-নেত্রকোনা সড়কের একটি মাইক্রোবাস চাপা দিয়ে গুরুতর আহত করে তাবাসসুম নামের শিশু টিকে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে মাদ্রাসা শিক্ষার্থী তাবাসসুম জাহাঙ্গীরপুর ব্রাক অফিস সংলগ্ন রাস্তা পার হচ্ছিল। এ সময় মদন থেকে নেত্রকোনা যাচ্ছিল একটি মাইক্রোবাস। তখন শিশুটিকে চাপা দিয়ে মাইক্রোবাসটি দ্রুত পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শিশুটিকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নয়ন চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

নিহত শিশু তাবাসসুম আটপাড়া উপজেলাধীন সুখারী ইউনিয়নের হাতিয়া গ্রামের আলী হোসেনের মেয়ে। এবং মদন উপজেলার শাহী মসজিদের মোয়াজ্জেম শের আলি মিয়ার নাতি হয়।

নিহত শিশুর মামা বাছির মিয়া (২৫)জানায়, আমার ভাগ্নি মাদ্রাসা থেকে আসার পথে ব্র্যাক অফিসের সামনে রাস্তা পার হচ্ছিল এমন সময় কালো রঙের একটি মাইক্রোবাস ধাক্কা দিয়ে দ্রুত গাড়ি টেনে পালিয়ে যায়। এখনো পর্যন্ত গাড়িটির কোন সন্ধান পায়নি।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাঈম মোহাম্মদ নাহিদ হাসান জানান, বিষয়টি আমাদেরকে কেউ লিখিত ভাবে জানায়নি।
লুকে মুখে শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছ। লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD