1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নাটকীয় প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা, মেসির জাদুতে স্পেনের মুখোমুখি চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, ঘরে ফিরছেন মানুষ ৫ বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ভিসা চালু করল আমিরাত কুড়িগ্রামে পরকীয়ার জেরে স্বামীকে হত্যা : প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড মদন জেলা প্রশাসকের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত সুন্দরবনের গর্ডফাদার ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জন সক্রিয় বনদস্যুর আত্মসমর্প জুবিন গার্গকে শ্রদ্ধা জানিয়ে শিমুল হাসানের কভার, অনুকরণ নয় ভালোবাসার প্রকাশ জুলাই দিবস ও ৫ আগষ্ট গণঅদ্ভুত্থান দিবস ২০২৬ উদযাপনে গৌরনদীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত গৌরনদীতে শিক্ষা প্রতিষ্ঠানে দুই হাজার গাছের চারা বিতরন ফোক সেনসেশন “তুমি আমার হও বা না হও” জাঁকজমক প্রিমিয়ার সম্পন্ন

মদনে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের সভাপতির পদ থেকে অব্যাহতি

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ২৬১ বার পড়া হয়েছে

নেত্রকোনা প্রতিনিধি, হাবিবুর রহমান : মদন উপজেলা ছাত্রদলের সভাপতি এস, এইচ, পিপুলের, বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ থাকায় সাংগঠনিক পদ থেকে থাকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

রবিবার (৩০ মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির তারা যৌথভাবে মদন উপজেলা ছাত্রদল সভাপতি এস এইচ পিপুলকে অব্যাহতি সিদ্ধান্তে অনুমোদন করেন।

সেই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।

এ বিষয়ে এস এইচ পিপলু আহমেদ বলেন, আমি যড়ষন্ত্রের শিকার। বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকার আমলে বিএনপিকে নিধনে আমাকে ২২টি রাজনৈতিক মামলার আসামি করা হয়েছে। নয় বার জেলে কেটেছি। তবে আমি আমার মানবিক কাজগুলো চালিয়ে যাব।

উল্লেখ্য গত ১৩ মার্চ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিসে যান মদন উপজেলা ছাত্রদলের সভাপতি এস এইচ পিপুল। তিনি পিআইওর কাছে টিআর কাবিখা প্রকল্পের জন্য আটটি প্রকল্পের তালিকা দেন। পরে পিআইও তার আবেদনের প্রেক্ষিতে চারটি প্রকল্প অনুমোদন দেয়। বাকি প্রকল্প বন্টন হয়ে গেছে জানালে পিপুল ক্ষিপ্ত হয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবীর কে তার অফিসে মারধর করার জন্য উদ্যত হন। উপস্থিত অন্যান্য লোকজনের চেষ্টায় পিপুল কে শান্ত করা হয়। এ বিষয়টি পরে উপজেলা বিএনপি নেতা কর্মীদের মধ্যে জানাজানি হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD