1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ০২ মে ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ শ্রমিক অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে নরসিংদীতে মহান মে দিবস ইসলামই শ্রমিকের অধিকারের শ্রেষ্ঠ গ্যারান্টি: কয়রায় মে দিবসের আলোচনা সভা ও র‍্যালি রাণীশংকৈলে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কালিয়াকৈরে ৭ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ইউপি সদস্য গ্রেপ্তার মদনে ইয়াবা ব্যবসায়ী রবিউল গ্রেপ্তার প্রশংসায় ভাসছেন নবাগত ওসি সাভার-আশুলিয়ায় লোডশেডিং ও জ্বালানি সংকটে পোশাক কারখানায় উৎপাদন ব্যাহত মহান মে দিবসে আশুলিয়ায় ৭ দফা দাবিতে শ্রমিকদের মিছিল-সমাবেশ বরাদ্দ আছে, সমাধান নেই—চাতরী চৌমুহনীতে জলাবদ্ধতার দুর্ভোগ ঠাকুরগাঁওয়ে নদী খনন নিয়ে গ্রামবাসী ও ঠিকাদারের মধ্যে ব্যাপক উত্তেজনা, আহত ৩

যশোর নদ-নদী দখলমুক্ত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাটারবাধ উচ্ছেদের নির্দেশ

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ যশোর জেলা প্রশাসনের নদী রক্ষা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।গত রোববার সকাল বেলা কালেক্টরেট সভা কক্ষ অমিত্রাক্ষরে এই সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন সরকার বলেন, নদ-নদী দখলমুক্তের পাশাপাশি পাটার বাধ উচ্ছেদের জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে হবে।

অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে পানি উন্নয়ন বোর্ডকে সহযোগিতা করতে হবে। কোন এলাকায় পানি উন্নয়ন বোর্ডে উদ্যোগে নদী খনন কাজ করলে স্থানীয়দের অংশ গ্রহণ থাকতে হবে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী বলেন, কেশবপুরের আপার ভদ্রা নদীর সীমানা নির্ধারণ করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। মামলার কারণে শার্শার হাকর বেতনা নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম বন্ধ রয়েছে। প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড সম্মিলিতভাবে নদ-নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে বলে জানান।

এসময় বক্তব্য রাখেন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান, চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম, কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন, চৌগাছার সহকারী কমিশনা (ভূমি) তাসমিন জাহান, ঝিকরগাছার সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার প্রমুখ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD