1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‎প্রতিমন্ত্রী ভিপি নূরের সঙ্গে সৌজন্য সাক্ষাত; গৌরনদীর সমস্যা-সম্ভাবনা তুলে ধরলেন সোলায়মান তুহিন গৌরনদী–আগৈলঝাড়ায় মাদকের কালো সাম্রাজ্য: প্রশাসনের নীরবতায় হাত বাড়ালেই মিলছে মাদক! অপতথ্য ছড়ানো ১৬ ওয়েবসাইট ও ৩ শতাধিক ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত: সংসদে তথ্যমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন গৌরনদীতে বাবার সুনাম ও আদর্শ ধরে রাখতে কাউন্সিলর প্রার্থী সুলতান মাহমুদ উজ্জ্বল গৌরনদীতে আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত গৌরনদীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগের সহিংসতা প্রতিহতের দাবিতে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল রংপুরে হোটেল ছাদ থেকে লাফিয়ে তরুণীর মৃত্যু আশুলিয়ায় ছিনতাইকারীর হামলার শিকার অজ্ঞাত ব্যক্তি উদ্ধার আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নে ৭০০ পরিবারের মাঝে বিনামূল্যে জি.আর চাল বিতরণ নরসিংদী শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে রাব্বি আটক

৩৭০০০ কোটি টাকায় বোয়িংয়ের ১৪ প্লেন কিনবে বিমান, চুক্তি বৃহস্পতিবার

অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ২২৯ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে উড়োজাহাজ ক্রয় চুক্তি সই করতে যাচ্ছে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামীকাল বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে চুক্তি সই হওয়ার কথা রয়েছে।

প্রস্তাবিত চুক্তি অনুযায়ী, প্রায় ৩ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলারে (৩৭ হাজার কোটি টাকা) ১৪টি নতুন বিমান কেনা হবে। এর মধ্যে রয়েছে আটটি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার, দুটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার এবং চারটি বোয়িং ৭৩৭-৮ ম্যাক্স জেট।

চুক্তি সই অনুষ্ঠানে ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, কূটনীতিক ও বিমান চলাচল খাতের সংশ্লিষ্টরা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। বিমানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করবেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কায়জার সোহেল আহমেদ এবং বোয়িংয়ের পক্ষে স্বাক্ষর করবেন প্রতিষ্ঠানটির প্রতিনিধি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে।

বিমান সূত্রে জানা যায়, যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানির সঙ্গে উড়োজাহাজ ক্রয় চুক্তি সই অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মিজ আফরোজা খানম, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন উপস্থিত থাকবেন।

 

ওই চুক্তি জাতীয় বিমান সংস্থাটির আধুনিক ইতিহাসে সবচেয়ে বড় বিমানবহর সম্প্রসারণ পদক্ষেপ হবে বলে আশা করা হচ্ছে।

বিমানের কর্মকর্তারা জানান, দেশে যাত্রী চাহিদা ক্রমাগত বাড়তে থাকায় বিমানবহর আধুনিকীকরণ, দূরপাল্লার সক্ষমতা বৃদ্ধি এবং আঞ্চলিক কার্যক্রম আরও শক্তিশালী করার লক্ষ্যে এই উড়োজাহাজ অর্ডার দেওয়া হয়েছে।

তাদের মতে, প্রশস্ত বডির ড্রিমলাইনার বিমানগুলো ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়ার দীর্ঘ রুটে সেবা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অন্যদিকে, বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমানগুলো আঞ্চলিক ও স্বল্প দূরত্বের রুটে কার্যক্রম পরিচালনায় সহায়ক হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD