1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার গৌরনাদীতে যত্রতত্র পার্কিং, অবৈধ স্থাপনা অপসারণ ও মাদক প্রতিরোধে অভিযান টঙ্গিবাড়ীতে অবৈধভাবে দুই ফসলি জমি কেটে শ্রেণি পরিবর্তনের অভিযোগ ধামরাইয়ে চার ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা ‎ঈদযাত্রায় গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২৩; চার লেনের দাবি জোরালো দুর্নীতি দমন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: অ্যাটর্নি জেনারেলের কাছে আইনি পরামর্শ নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় আত্মস্বীকৃত অপরাধীর বিচারে বিলম্ব মানে অন্যায়ের পক্ষ নেওয়া: জামায়াত আমির গৌরনদীতে ঝড়ে, ঘরের উপর গাছ পড়ে নিহত-১ ধামরাইয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আশুলিয়ায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, (আশুলিয়া) ঢাকা: ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর) বিশেষ অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে।

বুধবার (৩ জুন) ঢাকা জেলা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মো. নাফিউল ইসলাম পিপিএম, এসআই (নিঃ) শেখ মাসুদ আল মামুনসহ একটি দল গত মঙ্গলবার (২ জুন) রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল হালিম মেম্বার (৫৫) এবং ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল মোল্লা (৩৫)।

পুলিশ জানায়, আব্দুল হালিম মেম্বারের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত দুটি মামলাসহ মোট চারটি মামলা রয়েছে। অপরদিকে সোহেল মোল্লার বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে।

ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত দুজনকে আশুলিয়া থানার মামলা নং-৫০, তারিখ ২৫ নভেম্বর ২০২৪, পেনাল কোডের ১৪৭/১৪৮/১৪৯/৩০২/১১৪/৩৪ ধারায় গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD