1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ২১ জুন ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে ৬৫ বছরের বৃদ্ধ কর্তৃক ৩ বছরের এক শিশু কন্যা ধর্ষিতা এসির ভেতর থেকে উদ্ধার হলো কালনাগিনী খাদ্য নিরাপত্তায় আধুনিক কৃষি ছাড়া বিকল্প নেই : ড. মঈন খান রাণীশংকৈলে ৩ দিনব্যাপী ১০ম স্কাউট ক্যাম্পুরী ও দ্বাদশ স্কাউট সমাবেশ অনুষ্ঠিত মদনে মাদক সেবন নিয়ে বিরোধ, প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত ১ ধামরাইয়ে সাদ হত্যা মামলা: চার্জশিট নিয়ে প্রশ্ন, পুনঃতদন্ত চায় এনসিপির ২৫ বছর পর প্রাণ ফিরে পেল নয়নের খাল, পুনরুদ্ধার কার্যক্রমের উদ্বোধন আশুলিয়ায় স্মার্ট ইউনিয়ন গঠনের প্রতিশ্রুতি নিয়ে নির্বাচনী মাঠে আজিজুল হক মীর ঠাকুরগাঁওয়ে ৬৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, জব্দ পিকআপ ও নগদ টাকা জুড়ীতে স্ত্রীর গলা কেটে থানায় আত্মসমর্পণ স্বামীর

খাদ্য নিরাপত্তায় আধুনিক কৃষি ছাড়া বিকল্প নেই : ড. মঈন খান

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, নরসিংদী : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী ২ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষিকে আধুনিকায়ন করতে হবে। দেশের বিপুল জনগোষ্ঠীর জীবন – জীবিকা কৃষির সঙ্গে সম্পৃক্ত। কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করার পাশাপাশি উৎপাদন খরচ কমাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। দেশে কৃষিকে আধুনিকায় করতে সর্বপ্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কাজ শুরু করেছিলেন। দেশে যখন খাদ্যের অভাব ছিল সেই সময় তিনি কৃষিকে আধুনিয়কায়ন করে খাদ্যে সয়ংসম্পুর্ণ করে তুলেছিলেন।

শুক্রবার (১৯ জুন) সকালে নরসিংদীর পলাশ উপজেলা পরিষদ হল রুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজিত পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এ সময় তিনি বলেন, বর্তমান সরকার প্রধানও দেশে কৃষির উৎপাদন বৃদ্ধির জন্য বিভিন্ন উদ্দ্যোগ গ্রহন করেছেন।উচ্চ ফলনশীল ধানের পাশাপাশি বিভিন্ন ফলজ,বনজ গাছ রোপনের মাধ্যমে আগামী ৫ বছরের মধ্যে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচি বিএনপি নিয়েছে। যার মাধ্যমে দেশকে সুজলা সুফলা করে পরিবেশগত বিপর্যয় রোধ করা হবে।

পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসতিয়াক আহমেদ এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, নরসিংদী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আজিজল হক,পলাশ উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার,উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার,সাধারণ সম্পাদক সাইফুল হক,যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টনসহ স্হানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে কৃষকদের উন্নত প্রযুক্তি ও পরিবেশ বান্ধব নিরাপদ ফসল উৎপাদন বিষয়ে গুরুত্বারোপ ও জ্ঞানভিত্তিক চাষাবাদে উদ্বুদ্ধ করতে কৃষকদের মাঝে উত্তম কৃষি চর্চা, ফল-সবজি উৎপাদনে মানদণ্ড নির্ধারণ, বাস্তবায়ন ও উচ্চ ফলনশীল ধানের জাত উন্নয়ন এবং কৃষি উদ্যোক্তা তৈরির বিষয়ে অনুষ্ঠান শেষে ড.মঈন খান উপজেলার বিভিন্ন কৃষকদের মাঝে রোপা আপন ধান, গ্রীষ্মকালীন মরিচের বীজ,সার,কীটনাশকসহ বিভিন্ন গাছের চারা ও নগদ অর্থ বিতরণ করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD